আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দিশার জীবনে নতুন প্রেম!

দিশার জীবনে নতুন প্রেম!

বলিউড তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফের প্রেম একপ্রকার ‘ওপেন সিক্রেট’ ছিলো। দীর্ঘদিন তারা সম্পর্কে জড়িয়ে ছিলেন। এমনকি বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিলো একাধিকবার। তবে সেই বন্ধন ছিন্ন করে ফেলেছেন দিশা-টাইগার। অনেকদিন ধরে তারা আলাদা, এমনটাই চর্চা বলি পাড়ায়।

এদিকে টাইগারকে ভুলে নতুন প্রেমে মজেছেন দিশা। এবার এক মডেলের সঙ্গে করছেন হৃদয়ের লেনাদেনা। তার নাম আলেকজান্ডার ইলিক। দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারও করেছেন। সেই ছবি আবার নিজেরাই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। গেলো বছরের ২৩ ডিসেম্বর দিশা পাটানি কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে কালো রঙের পোশাকে দেখা যায়। একটি ছবিতে তার সঙ্গে রয়েছেন আলেকজান্ডারও। সেটি তোলা হয়েছে লিফটে মিরর সেলফি আকারে।

বুধবার (৪ জানুয়ারি) আলেকজান্ডার পোস্ট করেন দুটি ছবি। যেখানে দিশা ও তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ছবি থেকে অনুমান করা যায়, কোনও রেস্তোরাঁয় তারা ক্যান্ডেল লাইট ডিনার সেরেছেন। ছবিগুলোতে অনুসারীরা মন্তব্য করছেন, শুভকামনা জানাচ্ছেন নতুন কাপল হিসেবে। তবে টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ মন্তব্য করেছেন, ‘এই ছবি দেখার পর তারা কী লেখে, সেটা দেখার জন্য তর সইছে না!’

অর্থাৎ দিশা ও আলেকজান্ডারের এমন ছবি দেখার পর অনুসারী ও গণমাধ্যম কী মনে করে, কী লেখে, সেটার দিকেই ইঙ্গিত করেছেন কৃষ্ণা। তার ইঙ্গিত অনুসারে, দিশা-আলেকজান্ডারের প্রেম গুঞ্জন ভিত্তিহীন। এছাড়া একটি সূত্র দাবি করেছে, তারা শুধুই বন্ধু। তবে কি টাইগারেই এখনও মজে আছেন দিশা? সে প্রশ্ন নিরুত্তর। ‘কফি উইথ করন’র সিজন ৭-এ অংশ নেওয়ার পর টাইগারকে প্রশ্ন করা হয়েছিলো দিশার ব্যাপারে। তখন তিনি ‘ভালো বন্ধু’ বলেই মন্তব্য করেন। এমনকি নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেন। সেই থেকেই মূলত টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি জোরালো হয়।

উল্লেখ্য, টাইগার ও দিশা পাটানি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বাঘি ২’ সিনেমায়। এরপর ‘বাঘি ৩’ সিনেমার একটি গানেও টাইগারের সঙ্গে হাজির হয়েছেন এ অভিনেত্রী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত