আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার বড় পর্দায় আল্লু অর্জুনের মেয়ে

এবার বড় পর্দায় আল্লু অর্জুনের মেয়ে

আল্লু অর্জুন আগে থেকেই ভারতের দক্ষিণাঞ্চলে জনপ্রিয়। তার বেশিরভাগ সিনেমাই সফল। ভারতের দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন তিনি।এবার তার পথে বা বাড়াল তার ৬ বছরের মেয়ে আল্লু আরহা। এই কচি বয়সেই ঝুলিতে ‘শকুন্তলম’-এর মতো ছবি। বাবা আল্লু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করেই এগোচ্ছে মেয়ে আল্লু আরহা। বড় পর্দায় আরহার আত্মপ্রকাশ সামান্থা রুথ প্রভুর সঙ্গে।

বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন।কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। ছবিকে বিপুল বৈভবে বানাতে কোনো কমতি রাখেননি পরিচালক গুণশেখর। থাকছে অত্যাধুনিক ভিএফএক্স থেকে থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘শকুন্তলম’-এর।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে থাকছে দক্ষিণী সুপারস্টার মোহন বাবু ও অদিতি বালনের ক্যামিও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে স্বয়ং স্বর ব্রহ্ম মণি শর্মা। বলা বাহুল্য, মুক্তির আগেই রীতিমতো চর্চায় এই ছবি। সেই ছবির হাত ধরেই সেলুলয়েডে পা আল্লু পরিবারের খুদে সদস্য আরহার।

মেয়ের প্রথম ছবির কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেন আল্লু অর্জুন। ইনস্টাগ্রামে পোস্ট করে দক্ষিণী সুপারস্টার জানান, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত