আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিতর্কের মাঝেই অ্যাকশনে ভরপুর ‘পাঠান’ এর ট্রেলার

বিতর্কের মাঝেই অ্যাকশনে ভরপুর ‘পাঠান’ এর ট্রেলার

তিন বছর পর বড় পর্দায় আসছেন শাহরুখ খান। তার আগেই যেনো গা জ্বালা ধরিয়েছেন সমালোচকদের। 'পাঠান' ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তুমুল সমালোচনার মুখে পড়ে। এর মাঝে সিনেমাটির ট্রেলার মুক্তির ঘোষণা দেয়া হয়। অবশেষে এলো সেই ট্রেলার।

মঙ্গলবার দুপুরে মুক্তি পেল ট্রেলারটি। ২ মিনিট ৩৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে দেশপ্রেমের গল্প দেখা যায়। আর এই গল্প ধুন্ধুমার অ্যাকশনের মধ্য দিয়ে এগিয়েছে। শাহরুখের সঙ্গে জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোনকেও অ্যাকশন অবতারে দেখা মিলেছে এতে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস। এতে আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

এর আগে ‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। তিনি বলেন,‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’

এরপর শাহরুখ খানের কুশপুত্তলিকা দাহ, দীপিকাকে নিয়ে কটূক্তি— এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। সম্প্রতি শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। পরে সিনেমাটির নানা দৃশ্য ও সংলাপ কাটাকুটির গত ২ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় বলে খবর প্রকাশ করে বলিউড হাঙ্গামা। এইসব আলোচনা-সমালোচনা আর বয়কট হুমকির মধ্যে এলো ছবিটির ট্রেলার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত