আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গোল্ডেন গ্লোব জিতল ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’

গোল্ডেন গ্লোব জিতল ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’

সিনেমায় সেরা মৌলিক গানের বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান। তেলেগু ভাষায় গানটি কম্পোজ করেছেন প্রবীণ সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি। লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। আর কণ্ঠে তুলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। মৌলিক সুর আর দারুণ কোরিওগ্রাফিতে গানটি দর্শক-শ্রোতার মনে সুখের অনুভূতি ছড়িয়েছে। জিতে নিয়েছে মন আর অর্জন করেছে সম্মান।

যুক্তরাষ্ট্রে ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করছেন অভিনেতা জেরোড কারমাইকেল। পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিশ্বব্যাপী প্রশংসিত সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তাঁরা।

এর আগে রাম চরণ বলেছিলেন, চলচ্চিত্রটিতে অভিনয় করে পাওয়া ভালোবাসা তাকে অপার্থিব সুখের অনুভূতি দিয়েছে। সিনেমাটির জন্য পুরস্কার জিততে তিনি ট্রফি কোলে নিয়ে ঘুমাবেন বলে ঘোষণা করেছিলেন। গত ১২ ডিসেম্বর গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকা প্রকাশিত হয়। ‘নাটু নাটু’ গানের জন্য সেরা মৌলিক গান ও সেরা বিদেশি ভাষার ছবির বিভাগ দুটিতে পুরস্কারের জন্য মনোনীত হয় ‘আরআরআর’। গোল্ডেন গ্লোবে নমিনেশন ও পুরস্কার জয়ে সংশ্লিষ্ট মহলের ধারণা, অস্কারেও দারুণ কিছু অপেক্ষা করতে পারে সিনেমাটির জন্য।

প্রসঙ্গত, গত বছর মার্চে মুক্তি পায় ছবিটি। বক্স অফিসে কাঁপিয়ে দ্রুত সময়ে হাজার কোটি রুপি আয় ঘরে তোলার মাইলফলক ছোঁয় এ সিনেমা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত