আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গোল্ডেন গ্লোবের সংক্ষিপ্ত তালিকায় ছিল ‘হাওয়া’

গোল্ডেন গ্লোবের সংক্ষিপ্ত তালিকায় ছিল ‘হাওয়া’

গত বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে স্বীকৃতি জানানোর অন্যতম আসর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় অনুযায়ী রাত পোহালেই বসতে যাচ্ছে বিশ্বের মর্যাদাপূর্ণ এই আয়োজন। বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও শেষ মুহূর্তে জানা গেল বড় চমক। গত বছর মুক্তি পাওয়া বাংলাদেশের সিনেমা ছিল এই আয়োজনের সংক্ষিপ্ত তালিকায়। এই তথ্য জানালেন সাদিয়া খালিদ।

বাংলাদেশি হিসেবে গোল্ডেন গ্লোবে ভোট দেওয়ার একমাত্র সুযোগ পেয়েছেন এই চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার। গোল্ডেন গ্লোবে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা মনোনয়ন পায়নি। তবে এবার জানা গেল, গত বছর মুক্তি পাওয়া বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমা এই আয়োজনে সংক্ষিপ্ত তালিকায় ছিল। এ প্রসঙ্গে সাদিয়া খালিদ বলেন, ‘তথ্যটা প্রথমে আমাকে অবাক করেছে। আমরা কোন সিনেমাকে ভোট দিই, সেটা জানা যায়। কোন সিনেমা কত ভোট পেয়ে কোন পজিশনে আছে, এটা মনোনয়ন ঘোষণার সময়েই জেনেছিলাম। তখন শর্ট লিস্টে থাকা তালিকায় দেখি “হাওয়া” সিনেমার নাম। বাংলাদেশের কোনো সিনেমা আগে শর্ট লিস্টে থাকলেও সেটা আমরা জানি না। এবার নিজের দেশের সিনেমা দেখে গর্ব হচ্ছিল।’

এর আগে শুধু হলিউড থেকে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। এর বাইরে বিশ্বের অন্য দেশ থেকে ভোটিংয়ের সুযোগ ছিল না। চলতি বছর থেকে সারা বিশ্ব থেকে ভোটিংয়ের জন্য ১০৩ জনকে বাছাই করা হয়েছে। সব মিলিয়ে এবার ভোটার ২০০ জন। সেই তালিকায় জায়গা পেয়ে সাদিয়া প্রথমবারের মতো ভোট দেন। তিনি বলেন, ‘গোল্ডেন গ্লোবে জমা দেওয়া সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভোটের জন্য প্রচারণা চালানো হয়। সেখানে হয়তো পিছিয়ে ছিল “হাওয়া”। সিনেমাটি ভালো ছিল। সিনেমাটির কোনো প্রচারণা ভোটারদের কাছে গেলে হয়তো এটা গোল্ডেন গ্লোব মনোনয়ন পেতে পারত।’

‘হাওয়া’ সংক্ষিপ্ত তালিকায় থাকার কথা শুনেছেন সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘আমাদের আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর মনে হয় ভোট দেওয়ার প্রসঙ্গে জানতে পারেন, কিন্তু আমি কীভাবে ভোট দিতে হয় বা কীভাবে এর প্রচারণা চালাতে হয়, সেই প্রসঙ্গে কিছু জানি না। প্রসেসিং জানলে হয়তো মনোনয়নের জন্য ভোট চাইতাম। তবে ভালো লাগছে যে আমাদের ছবিটা শর্ট লিস্টে ছিল। মনোনয়নে জায়গা করে নিলে আরও বেশি ভালো লাগত।’

গোল্ডেন গ্লোবের চূড়ান্ত আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস রাজ্যের বেভারলি হিল শহরে। যুক্তরাষ্ট্রের সময় অনুয়ায়ী ১০ জানুয়ারি ৮০তম এই আয়োজন বসতে যাচ্ছে। এ বছর গোল্ডেন গ্লোবের শর্ট লিস্টে থাকা সিনেমাগুলো থেকেই চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল পাঁচটি সিনেমা। বিদেশি ভাষা বা নন ইংরেজি ভাষার সিনেমার মধ্যে এই তালিকায় প্রতিযোগিতা করছে আর্জেন্টিনার সিনেমা ‘আর্জেন্টিনা-১৯৮৫ ’, বেলজিয়াম, ফ্রান্স ও নেদারল্যান্ডসের সিনেমা ‘ক্লোজ’, সাউথ কোরিয়ার সিনেমা ‘ডিসিশন টু লিভ’ এ ছাড়া ভারতীয় সিনেমা ‘আরআরআর’ প্রতিযোগিতা করছে।

কোভিড ভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠান হলেও সেখানে কোনো কোনো দর্শক বা মনোনয়নপ্রাপ্ত তারকা ছিলেন না। কেবল নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এমনকি অনুষ্ঠানস্থলে বিছানো হয়নি লালগালিচা, আমন্ত্রণ জানানো হয়নি কোনো গণমাধ্যমকেও। সেখানে এবার জাঁকজমকভাবে বসতে যাচ্ছে গোল্ডেন গ্লোবের ৮০তম আয়োজন। অনুষ্ঠানে অংশ নেবেন হলিউডসহ বিনোদন দুনিয়ার রথী-মহারথীরা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত