আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২৮ বছর পর আলমগীর-রুনা লায়লার অনস্ক্রিন প্রেম!

২৮ বছর পর আলমগীর-রুনা লায়লার অনস্ক্রিন প্রেম!

সত্তরোর্ধ্ব দুজন মানুষ। সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে যে পরিচয়ে তারা সবার কাছে পরিচিত, তা হলো একজন অভিনেতা, অন্যজন গায়িকা। নিজ নিজ ভুবনে দুজনেই কিংবদন্তি। তাদের সংসার জীবনের গল্পও মুগ্ধতা জাগানিয়া। কিন্তু সেই প্রেম-ভালোবাসার চিহ্ন অনস্ক্রিনে কখনও দেখা যায়নি। তাই ক্যামেরার সামনে যখন দেখা গেলো তারা ভালোবাসার ফুল গোলাপ বিনিময় করছেন, তখন বিষয়টি ভক্তদের জন্য বিশেষই বটে।

বলা হচ্ছে আলমগীর ও রুনা লায়লা দম্পতির কথা। বর্ণিল পথচলায় তাদের শুরুটা হয়েছিল ২৮ বছর আগে ‘শিল্পী’ (১৯৯৫) ছবির মাধ্যমে। প্রথম তারা এই ছবিতে জুটি বাঁধেন। সেখান থেকেই প্রেম ও বিয়ের সূত্রপাত। এরপর কখনও একসঙ্গে কোনও সিনেমা বা বিজ্ঞাপনচিত্রে কাজ করেননি। সেই ‘না’ এবার এবার ‘হ্যাঁ’-তে পরিণত হয়েছে। তারা একসঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএফডিসির ১ ও ৯ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় বিজ্ঞাপনটির শুটিং। এতে অংশ নিয়েছেন আলমগীর-রুনা লায়লা দুজনেই। তাদের সঙ্গে অভিনয় করেছেন আঁখি আলমগীর, ফেরদৌস আহমেদ ও শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বললেন, ‘সত্যি বলতে এক ফ্রেমে এমন গুণী শিল্পীদের পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এর জন্য আমি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়াতে এত বড় কাজটি সম্ভব হয়েছে।’ জানা গেছে, এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন। এর চিত্রায়ণে ছিলেন হায়দরাবাদের ভেঙ্কটেশ। সম্পাদনা শেষে শিগগিরই এটি প্রচারে আসবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত