আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন

চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন

এইতো মাস খানেক আগের কথা। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করলেন ঢাকার তারকা চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে।

এক মুহূর্তের সেই পরিচয় শুধু ওই মঞ্চে সীমাবদ্ধ থাকেনি। যার প্রমাণ মিললো বুধবার (১১ জানুয়ারি) অমিতাভ বচ্চনের সোশ্যাল হ্যান্ডেলে। এদিন চঞ্চলের নতুন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের এই মেগাস্টার। সিনেমার নাম ‘পদাতিক’। নির্মাণ করছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। ছবিটি নির্মিত হচ্ছে কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী অবলম্বনে। যেখানে মৃণাল সেন রূপে পর্দায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

ছবিটির পোস্টার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সঙ্গে চঞ্চল ও সৃজিতের নাম উল্লেখ করে জানিয়েছেন শুভকামনা। চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত, আপ্লুত বাংলাদেশের নেটিজেনরা। বিগ বি’কে ভালোবাসা জানানোর পাশাপাশি তারা গর্বিত অনুভব করছেন চঞ্চলের মতো শিল্পীর জন্য। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ, চঞ্চল চৌধুরী ব্যস্ত রয়েছেন তার সদ্য প্রয়াত বাবার প্রস্থান আনুষ্ঠানিকতা নিয়ে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মৃণাল সেনের প্রয়াণ দিবসে সিনেমাটির পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এর মুখ্য ভূমিকায় থাকছেন চঞ্চল। এমন গুরুত্বপূর্ণ চরিত্রে নিজ দেশের কাউকে নয়, বরং বাংলাদেশের চঞ্চলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৃজিত বলেছেন, ‘প্রথমত দুজনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। এছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’ ‘পদাতিক’-এ চঞ্চলের সঙ্গে দেখা যাবে কলকাতার মনামী ঘোষকে। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত