আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গল্প শুনে রক্তচাপ বেড়ে গেছে তাপসী পান্নুর

গল্প শুনে রক্তচাপ বেড়ে গেছে তাপসী পান্নুর

২০২১ সালের ২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিলো ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি। যেখানে রানি কাশ্যপ সাক্সেনা নামের চরিত্রে রূপ-শরীরী আবেদন ছড়িয়েছিলেন তাপসী পান্নু। রোম্যান্টিক-থ্রিলার ঘরানার ছবিটি দর্শকের বিপুল সাড়া পায়। বছর দেড়েক পর ঘোষণা এলো, ‘হাসিন দিলরুবা’ হয়ে পর্দায় ফিরছেন তাপসী। সিকুয়েলটির নাম দেওয়া হয়েছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।

বুধবার (১১ জানুয়ারি) একটি পোস্টার শেয়ার করে সুখবরটি দিয়েছেন অভিনেত্রী। পোস্টারে দেখা যায়, নৌকায় বসে জলে ভাসতে ভাসতে তাজমহলের দিকে যাচ্ছেন তাপসী। তার পরনে লাল শাড়ির সঙ্গে কালো স্লিভ-ব্যাকলেস ব্লাউজ। পোস্টারের ক্যাপশনে তাপসী বলেছেন, ‘এক নতুন শহরে, আরও একবার বিশৃঙ্খলা করতে আসছে আমাদের হাসিন দিলরুবা।’ তাপসী পান্নু জানান, এবারের সিনেমাটির গল্প আরও বেশি চমকপ্রদ। এমনকি গল্প শুনে তার রক্তচাপ পর্যন্ত বেড়ে গিয়েছিলো! সেজন্য লেখক কনিকা ধিলনের কাছে আর্জি জানিয়েছেন, যেন একটু রয়েসয়ে গল্প লেখেন।

‘হাসিন দিলরুবা’ সিনেমার মতো এটাতেও তাপসীর সঙ্গে থাকছেন বিক্রান্ত মাসে। কিছুদিন আগেই অভিনেতা নয়া কিস্তির ইঙ্গিত দিয়েছিলেন। এবার পোস্টারসমেত এসে গেছে অফিসিয়াল ঘোষণা। এখন কেবল শুটিং শেষে মুক্তির অপেক্ষা। প্রথম সিনেমাটি বিনিল ম্যাথিউ পরিচালনা করলেও এটি বানাচ্ছেন জয়প্রদ দেসাই। প্রযোজনায় আনন্দ এল রাই ও হিমাংসু শর্মা। এটি সিনেমা হলে নাকি ওটিটিতে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছাড়াও তাপসীর হাতে রয়েছে ‘ডানকি’ সিনেমার কাজ। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে।

সূত্র: হিন্দুস্তান টাইমস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত