আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে সিনেমার অপেক্ষায় হলিউড

যে সিনেমার অপেক্ষায় হলিউড

হলিউডের ২০২২ সাল ছিল ভালো-মন্দের। কয়েকটি সিনেমা আশা জাগিয়ে হতাশ করেছে, আবার কয়েকটি সিনেমা প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা দিয়েছে। চলতি বছর নতুন করে ফেরার মতো পরিকল্পনা করেছেন হলিউডবাসীরা। বছরের শুরুতে মার্ভেল নিয়ে আসছে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ : কোয়ান্টমেনিয়া’।

আগামী ১৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে। ডিসিও আসছে জাকারি লেভি অভিনীত ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’ নিয়ে। ১৭ মার্চে মুক্তি পাবে এটি। কিয়ানু রিভস ফিরছেন তার ‘জন উইক’ সিক্যুয়াল নিয়ে। ‘জন উইক চ্যাপ্টার ফোর’ মুক্তি পাবে ২৪ মার্চ। ৭ এপ্রিল মুক্তি পাবে ক্রিস প্র্যাটের ‘দ্য সুপার মারিয়ো ব্রোস’ এবং ১৪ এপ্রিল নিকোলাস কেজ অভিনীত ‘রেনফিল্ড’। কেজকে এ সিনেমায় ড্রাকুলার চরিত্রে দেখা যাবে।

মে মাসে মার্ভেল ফিরবে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির’ তৃতীয় কিস্তি নিয়ে। এন্ডগেমের পরের গল্প নিয়ে ফিরবে সিনেমাটি, মুক্তি পাবে ৫ মে। এর পরই আসবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ‘ফাস্ট টেন’। এটি মুক্তি পাবে ১৯ মে। তবে জুন শুরু হবে স্পাইডার ম্যান : ‘অ্যাক্রস দ্য স্পাইডার ওয়েব’ দিয়ে। এটি মুক্তি পাবে ২ জুন। এক সপ্তাহ পরেই মুক্তি পাবে ট্রান্সফরমারস : ‘রাইজ অব দ্য বিস্টস’।

২৩ জুন মুক্তি পাবে এজরা মিলারের ‘দ্য ফ্ল্যাশ’। হলিউড জমজমাট হতে যাচ্ছে জুলাইয়ে। টম ক্রুজ আসবেন তার ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন কিস্তি নিয়ে। ১৪ জুলাই এটি মুক্তি পাবে। জুলাইয়েই মুক্তির কথা রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। ১০ কোটি ডলার বাজেটের এ সিনেমা মুক্তি পাবে ২১ জুলাই। ড্যানজেল ওয়াশিংটনের ‘ইকুয়ালাইজার’ মুক্তির তারিখ ১ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। ২৫ ডিসেম্বরে মুক্তি পাবে ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত