আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘পাঠান’ উৎসব: প্রথম শো দেখবে ৫০ হাজার ভক্ত!

‘পাঠান’ উৎসব: প্রথম শো দেখবে ৫০ হাজার ভক্ত!

চার বছর পর বাদশাহর প্রত্যাবর্তন বলে কথা। আগ্রহ-আকাঙ্ক্ষা যে সীমানা ছাড়াবে, তা সহজেই অনুমেয়। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ‘পাঠান’। বহুল আলোচিত এই সিনেমা ঘিরে উত্তেজনা চরম পর্যায়ে। বলিউড বিশ্লেষকরা ধারণা করছেন, প্রথম দিনেই ছবিটি রেকর্ড পরিমাণ আয় করতে পারে।

এদিকে ‘পাঠান’র মুক্তিকে রীতিমতো উৎসবে পরিণত করছে শাহরুখ ভক্তরা। ভারতের বিভিন্ন শহরে বিপুল উৎসাহে ছবিটি দেখার প্রস্তুতি নিচ্ছে তারা। জানা গেছে, ৫০ হাজারের বেশি দর্শক একসঙ্গে ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে। ভারতের ২০০টি শহরে প্রথম দিনের প্রথম শো দেখার উদ্যোগ নিয়েছে শাহরুখের ফ্যানক্লাব ‘এসআরকে ইউনিভার্স’। তাদের প্রত্যাশা, অন্তত ৫০০টি ফার্স্ট শো হাউজফুল করবে। সঙ্গে থাকবে শাহরুখের বিশাল বিশাল কাটআউট।

এই ফ্যানক্লাবের সহ-প্রতিষ্ঠাতা যশ পারইয়ানি বলেছেন, ‘আমরা প্রত্যাশা করছি, গ্রুপ থেকেই অন্তত ১ কোটি রুপির টিকিট অগ্রিম বুকিং হবে। দেশের বিভিন্ন শহরে এটার আয়োজন করছি আমরা। এর মধ্যে মুম্বাইতে ৭-৮টি, দিল্লিতে ৬টি, কলকাতায় ৪টি; এভাবে অধিকাংশ শহরেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে আমাদের গ্রুপের সদস্যরা। তবে প্রথম শো দেখেই আমাদের উৎসব শেষ হবে না, পরবর্তী দিনগুলোতেও আমরা সিনেমাটি দেখতে যাবো।’

শুধু সিনেমা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয় এসআরকে ইউনিভার্সের পরিকল্পনা। ‘পাঠান’র বিশেষ মার্চেন্ডাইজ (পণ্যসামগ্রী), কাটআউট, বাদ্যযন্ত্রসহ অনেক কিছুই থাকছে এ উদ্যোগে। যশের দাবি, ‘আমাদের কাছে শাহরুখ খানের সিনেমা মানেই উৎসব, এবারও সেটার ব্যতিক্রম হবে না।’

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিরিজের সিনেমা ‘পাঠান’। এই ঘরানায় ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ মুক্তি পেয়েছে। এবার স্পাই হয়ে ধুন্ধুমার অ্যাকশনে আসছেন এসআরকে। ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।

সূত্র: পিঙ্কভিলা



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত