আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘টাইটানিক’-এ অভিনয় করতে চাননি ডিক্যাপ্রিও!

‘টাইটানিক’-এ অভিনয় করতে চাননি ডিক্যাপ্রিও!

পৃথিবীর সিনে ইতিহাসে অন্যতম নাম ‘টাইটানিক’। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমা শুধু কালের সীমানা নয়, জয় করেছে বিভিন্ন প্রজন্মের দর্শকের মন। ফলে মুক্তির পঁচিশ বছর পেরিয়ে এখনও সিনেমাটি ঘিরে আলোচনা হয়। জেমস ক্যামেরন নির্মিত ‘টাইটানিক’র মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। তাদের দুজনের ক্যারিয়ারেই এটি সবচেয়ে সফল সিনেমা। অথচ জেনে বিস্মিত হবেন, এই সিনেমায় অভিনয় করতেই চাননি ডিক্যাপ্রিও! কারণ তার কাছে ‘টাইটানিক’র গল্প ‘বিরক্তিকর’ মনে হয়েছিলো!

সম্প্রতি একটি ম্যাগাজিনকে বিষয়টি জানান জেমস ক্যামেরন। তিনি বলেন, ‘ডিক্যাপ্রিও ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চায়নি। সে ভেবেছিলো, ছবিটা বিরক্তিকর। এ কারণে তাকে নানানভাবে বুঝিয়ে রাজি করাতে হয়েছে। লিও তখনই রাজি হয়েছিলো, যখন আমি তাকে বোঝাতে সক্ষম হই যে, এটি সত্যিই তার জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ।’ ‘টাইটানিক’-এ অভিনয় করতে যে ডিক্যাপ্রিওর অনীহা ছিলো, তা নিয়ে মাস খানেক আগেও মন্তব্য করেছিলেন অভিনেতা ও নির্মাতা। ক্যামেরন জানান, রোজ চরিত্রের জন্য কেট উইন্সলেট স্ক্রিন টেস্ট দিয়েছিলেন বটে। কিন্তু রাজি হচ্ছিলেন না ডিক্যাপ্রিও।

ওই ঘটনা নিয়ে জেমস ক্যামেরনের ভাষ্য, ‘লুক টেস্টের জন্য আমি ক্যামেরা সেটআপ নিয়ে প্রস্তুত ছিলাম। কিন্তু লিও জানতো না যে, তার টেস্ট চলছে। সে ভেবেছিলো, এটা কেটের সঙ্গে আরেকটি মিটিং। এরপর আরেকটি রুমে গিয়ে কিছু সংলাপ বলতে বলি তাদেরকে। কিন্তু ডিক্যাপ্রিও যেতে চাচ্ছিলো না। আমি তখন রেগে গিয়ে তাকে চলে যেতে বলি। এরপর ডিক্যাপ্রিও জানতে চায়, ‘আমি যদি সংলাপ না বলি, তাহলে আমি চরিত্রটা পাবো না?’ আমি বলি, এটা বিশাল ক্যানভাসের সিনেমা। আমার জীবনের দুটি বছর চলে যাবে এর পেছনে। সুতরাং আমি কাস্টিংয়ে কোনও ভুল করতে চাই না। হয় তুমি এটা পড়বে অথবা তুমি চরিত্রটি পাচ্ছো না।”

ক্যামেরনের কথাগুলো শোনার পর স্ক্রিন টেস্ট দেন ডিক্যাপ্রিও। পরের ইতিহাস তো কম-বেশি সবারই জানা। এদিকে মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আবারও সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘টাইটানিক’। আগামী ১০ ফেব্রুয়ারি ফোর-কে ভার্সনে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। তবে চলবে অল্প কিছুদিন। উল্লেখ্য, বিখ্যাত ‘আরএমএস টাইটানিক’ জাহাজ ডুবির ঘটনার সঙ্গে বিভিন্ন কাল্পনিক চরিত্রের সমন্বয় করে ‘টাইটানিক’ বানিয়েছেন জেমস ক্যামেরন। ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ২ দশমিক ১৯৫ বিলিয়ন ডলার আয় করে সর্বকালের অন্যতম সফল সিনেমার খেতাব পেয়েছে।

সূত্র: ভ্যারাইটি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত