আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে 'মায়ার জঞ্জাল'

বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে 'মায়ার জঞ্জাল'

ঢাকার অপি করিম আর কলকাতার ঋত্বিক চক্রবর্তী একসঙ্গে অভিনয় করেছেন 'মায়ার জঞ্জাল' চলচ্চিত্রে। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ইংরেজি নাম 'ডেব্রি অফ ডিজায়ার'। ছবিটি ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কার ও প্রশংসা। এবার ছবিটি ভারত ও বাংলাদেশে একসঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে বলে জানালেন ছবিটির প্রযোজক এবং বাংলাদেশী নির্মাতা জসীম আহমেদ।

মুক্তির পূর্ব প্রস্তুতি হিসেবে শনিবার ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। নির্মাতা জানিয়েছেন, ছবিটি ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তির চেষ্টা চলছে। আশা করি দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গেই দেখতে পাবেন। ২০২০ সালে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে আলোচিত মায়ার জঞ্জাল-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।

একই বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৫তম আসরে এশিয়ান পারসপেকটিভ বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি। এ ছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমায় আমন্ত্রিত হয়ে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জেতে 'মায়ার জঞ্জাল'।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ব্যাচেলর মুক্তির ১৫ বছর পর মায়ার জঞ্জাল-এর মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল রানা। ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে মায়ার জঞ্জাল-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এতে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন সোহেল মন্ডল, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দোপধ্যায়, ব্র্যাত্য বসু, শাওলি চট্টোপাায়ের মত দুই দেশের তারকা অভিনীত শিল্পীরা। জসিম আহমেদের সহযোগী প্রযোজক হিসেবে আছে কলকাতার ফ্লিপবুক। জসিম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অফ স্যান্ডেল’ ও ‘চকোলেট’।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত