আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রিহ্যাবের দিনগুলোতে হানি সিংয়ের পাশে ছিলেন দীপিকা

রিহ্যাবের দিনগুলোতে হানি সিংয়ের পাশে ছিলেন দীপিকা

একটা সময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন ইয়ো ইয়ো হানি সিং। এরপর মানসিক অবসাদ, মাদকাসক্তির জেরে নিজের সিংহাসন খুইয়ে বসেন ‘লুঙ্গি ডান্স’ খ্যাত এই র‌্যাপার। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে অনেক দূরে রিহ্যাব সেন্টারে দিন কেটেছে হানির।

গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কঠিন লড়াই চালিয়েছেন গায়ক। বাইপোলার ডিজঅর্ডারের শিকার হয়ে পড়েছিলেন হানি, এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির যে সকল তারকা তার পাশে দাঁড়ান তার অন্যতম ‘চেন্নাই এক্সপ্রেস’ নায়িকা দীপিকা পাড়ুকোন। কোন চিকিৎসকের পরামর্শ হানির জন্য সঠিক হবে, তা বাতলে দিয়েছিলেন দীপিকা। হানি সিং আরও জানিয়েছেন, এই কঠিন সময়ে তার নিয়মিত খোঁজখবর নিয়েছিলেন অক্ষয় কুমার, শাহরুখ খানরা।

এ সময় ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গিয়েছে হানির। গত বছর তার ডিভোর্স চূড়ান্ত হয়েছে। অন্ধকার অতীতে আর ফিরেও তাকাতে চান না হানি সিং। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক বলেন, ‘আমার কঠিন সময়ে কোন চিকিৎসকের কাছে যাবো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেই ব্যবস্থা দীপিকাই (পাড়ুকোন) করে দেয়। দিল্লির এক চিকিৎসকের কাছে যাই। সেই সময় আমার অবস্থা চোখে দেখার মতো ছিল না। আমার মতো দীপিকাও একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। তবে আমারটা একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’

বলা দরকার, একটা সময় মানসিক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন দীপিকাও। প্রেমে ব্যর্থতার পর ক্যারিয়ার জলাঞ্জলি দিতে বসেছিলেন অভিনেত্রী। নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন। তবে ঘুরে দাঁড়ান দীপিকা পাড়ুকোন। এরপর ‘লিভ লাভ লাফ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও প্রতিষ্ঠা করেছেন, যা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছে অবিরাম। হানি সিং আরও জানিয়েছেন, শাহরুখ খান এবং অক্ষয় কুমারও তার নিয়মিত খোঁজ-খবর নিতেন। গায়ক বলেন, ‘পাঁচ বছর আমি নিজে ফোনে কারও সঙ্গে কথা বলিনি, তিন বছর টেলিভিশন দেখিনি। আমি কিছু দেখলে বা শুনলে বিচলিত হয়ে উঠতাম।’

নিজের ক্যারিয়ার নিয়ে মোটেই চিন্তিত নন হানি। তার কথায়, ‘আমি শ্রমিক মানুষ, কিছু না কিছু ঠিক করে নেবো।’ ২০১৪ সালের পর ধীরে ধীরে স্পটলাইট থেকে হারিয়ে যান হানি সিং। ওই বছর মুক্তি পেয়েছিল তার অ্যালবাম ‘দেশি কালাকার’। এরপর হাতেগোনা কয়েকটি ছবির কাজ করলেও সেভাবে দেখা মেলেনি হানির। তবে ধীরে ধীরে লাইমলাইটে ফিরছেন হানি, সদ্যই সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং অক্ষয়ের ‘সেলফি’ ছবিতে গান গেয়েছেন ইয়ো ইয়ো।

সূত্র: বলিউড হাঙ্গামা ও হিন্দুস্তান টাইমস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত