আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নেপালে বিমান দুর্ঘটনায় সংগীতশিল্পী নীরা মারা গেছেন

নেপালে বিমান দুর্ঘটনায় সংগীতশিল্পী নীরা মারা গেছেন

নেপালের পোখারায় রোববার ৭২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে । এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নেপালের লোক সংগীতশিল্পী নীরা ছান্তিয়াল। নীরার বোন হীরা ছান্তিয়াল মরদেহ শনাক্ত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এ খবর প্রকাশ করেছে।

হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে এই বিমানে পোখরা যাচ্ছিলেন নীরা। রোববার (১৫ জানুয়ারি) পোখরায় নারী-পুরুষদের একটি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা ছিল নীরার। কিন্তু বিমান দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেলো।

গত ১৪ জানুয়ারি নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নীরা লিখেন, ‘কাঠমান্ডুর অনুষ্ঠান শেষ। আগামীকাল পোখরা দর্শকদের জন্য আসছি।’ গতকাল সকাল ১০টা ২৬ মিনিটে সর্বশেষ স্ট্যাটাস দেন নীরা। তাতে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান এই শিল্পী। নেপালের বাগলুংয়ের কন্যা নীরা। বসবাস করতেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

জানা যায়, বিমানকর্মী, যাত্রীসহ বিমানে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, ‘২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানটিতে ছিলেন।’ বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত