আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্রিকেটার রাহুলের সঙ্গে আথিয়া শেঠির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

ক্রিকেটার রাহুলের সঙ্গে আথিয়া শেঠির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির কাঙ্ক্ষিত বিয়েকে কেন্দ্র করে ব্যাপক হইচই চলছে। অবশেষে তাদের জীবনের বিশেষ দিনটি চূড়ান্ত হয়েছে। আগামী ২৩ জানুয়ারি মুম্বাইয়ের খান্ডালায় সাত পাকে বাঁধা পড়বেন তারা।

৩০ বছর বয়সী কে এল রাহুল ও আথিয়ার মধ্যকার মধুর সম্পর্ক দীর্ঘদিনের। এবার তারা গাঁটছড়া বেঁধে প্রেমের সফল সমাপ্তি টানতে প্রস্তুত। ঘনিষ্ঠজন, বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন দুই ভুবনের দুই বাসিন্দা।

আথিয়ার বাবা বলিউড অভিনেতা সুনীল শেঠির ১৭ বছরের পুরোনো খামারবাড়ি জাহানে চার হাত এক হবে। এখন চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। নবদম্পতি হিসেবে আথিয়া ও রাহুলের প্রথম ছবির জন্য নিঃসন্দেহে উন্মুখ হয়ে থাকবেন ভক্তরা। দুই তারকা ভারতের ক্রিকেট ও চলচ্চিত্র শিল্পে নিজেদের বন্ধু এবং সহকর্মীদের জন্য জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানা গেছে।

২০১৫ সালে বলিউড সুপারস্টার সালমান খানের প্রযোজনায় ‘হিরো’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আথিয়া শেঠির। তার বিপরীতে ছিলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি। ২০১৭ সালে মুক্তি পায় আথিয়ার দ্বিতীয় ছবি ‘মুবারাকান’ (অনিল কাপুর, অর্জুন কাপুর, ইলিয়েনা ডি’ক্রুজ)। ২০১৯ সালে আথিয়া শেঠিকে সবশেষ ‘মতিচুর চাকনাচুর’ চলচ্চিত্রে দেখা গেছে। তার বিপরীতে ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত