আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তথ্যচিত্র নির্মাণ করছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

তথ্যচিত্র নির্মাণ করছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

পশ্চিমবঙ্গের নামজাদা চিকিৎসক বিধান চন্দ্র রায়কে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে চলেছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সম্প্রতি এ বিষয়ে শিল্পী আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের (এন আর এস) অ্যানাটমি বিভাগের সঙ্গে।

ভারতে এসে তথ্যচিত্রের শুটিং করার জন্য দুই দেশের দূতাবাসসহ আরও কিছু জায়গা থেকে অনুমতি নেওয়া দরকার। সেই কাজও দ্রুত গতিতে চলছে বলে জানা গেছে। ফলে, এন আর এস কর্তৃপক্ষ এখন প্রস্তুতি নিচ্ছে বিধান রায়ের স্মৃতিকে তথ্যচিত্রে বন্দী করার। যে চিকিৎসক ভারতের গর্ব, তাঁকে বিশ্বের দরবারে ছবির মাধ্যমে তুলে ধরতে চাইছেন বাংলাদেশের গর্ব সাবিনা। এটাও একটি উল্লেখযোগ্য বিষয় বলে মনে করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের তখন নাম ছিল ক্যাম্পবেল হাসপাতাল। সেখানে ১৯১২ থেকে ১৯১৯ পর্যন্ত কাজ করেছিলেন এই কিংবদন্তি চিকিৎসক। এখান থেকে তিনি বর্তমানের আরজি কর হাসপাতালে কাজে যোগ দেন। কিন্তু এন আর এস-এ রয়েছে তাঁর স্মৃতি সমৃদ্ধ চিহ্ন। তিনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারটি উদ্ধার করে হাসপাতালের মিউজিয়ামে রাখা রয়েছে। সাধারণ মানুষ সেখানে ঢোকার অনুমতি পান বছরে একবার। এছাড়াও এন আর এস তাদের প্রাক্তন সহকর্মী তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মনে রেখেছে নানাভাবে। ইতিহাস থেকে জানা যায়, তিনি কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরও ডাক্তারি পড়ুয়াদের বিনামূল্যে এখানে পড়াতেন।

তাঁর অবদান যেমন চিকিৎসা ক্ষেত্রে ছিল তেমনি ছিল অধ্যাপনায়, দরিদ্র সেবায়। সেই সঙ্গে শব ব্যবচ্ছেদের ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার ছিল। অ্যানাটমিকাল সোসাইটি অব ইন্ডিয়ার রাজ্য সভাপতি এবং এন আর এসের অ্যানাটমি বিভাগের শিক্ষক - চিকিৎসক ডা. অভিজিৎ ভক্ত বলেন, ‌‌‌‌‌‌‌‌‘বিধান রায় দেশ বা রাজ্যের পাশাপাশি এন আর এস-এরও গর্ব। তিনি যে শুধু একজন ভালো চিকিৎসক বা শিক্ষকই ছিলেন তা নয়, অ্যানাটমিতেও তাঁর প্রবল দক্ষতা ছিল। শব ব্যবচ্ছেদ ক্ষেত্রে তাঁর অসাধারণ পারদর্শিতা ছিল। এই দিকগুলিকে নিয়েই তথ্যচিত্র করার প্রস্তাব দিয়েছেন সাবিনা।’

এই এন আর এস হাসপাতালের অ্যানাটমি বিভাগ ছিল ডা. বিধান রায়ের কর্মক্ষেত্র। এই গর্বের জায়গাই বন্দি হতে চলেছে সাবিনার ক্যামেরার ফ্রেমে। তবে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কেন চিকিৎসক বিধান চন্দ্র রায়কে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে চাইবেন, সে বিষয়ে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত