আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্পর্শিয়ার নতুন ছবি ‘এখানে নোঙর’

স্পর্শিয়ার নতুন ছবি ‘এখানে নোঙর’

‘কাঠবিড়ালী’ হয়ে ‘আবার বসন্ত’; নায়িকা অর্চিতা স্পর্শিয়া নিজেকে টেনে নিচ্ছেন বেশ সচেতনভাবে। টিভি পর্দা ছেড়েছেন বহু আগে। শেষ ক’বছর সিনেমা বা ওয়েবে কাজ করছেন একেবারে বেছে বেছে। যতটা নাকউঁচু অভিনেত্রী নিকট অতীতে আর দেখা যায়নি। সেই স্পর্শিয়া শেষ মুগ্ধতা ছড়ান ওয়েব সিরিজ ‘বোধ’-এ, নন-গ্ল্যামারাস চরিত্রে অনবদ্য অভিনয় করে। এটা গত বছরের শেষ সময়ের ঘটনা। নতুন বছরের প্রথম খবর হিসেবে অর্চিতা জানান নতুন সিনেমার কথা।

নাম ‘এখানে নোঙর’। ছবিটি পরিচালনা করছেন মেহেদী রনি। এতে স্পর্শিয়াকে দেখা যাবে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে। সারেং চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। অন্যান্য চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। স্পর্শিয়া বলেন, ‘যে গল্প আমাকে টানে, অভিনয় করার জায়গা থাকে, সেটাতেই অভিনয় করি। সেটা ছোট চরিত্র হলেও আপত্তি নেই। এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার পেছনেও একই গল্প। আশা করছি ভালো গল্পের একটা সিনেমা হবে এটি।’

১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই ছবির শুটিং। নির্মাতা জানান, মানিকগঞ্জের পর ছবির বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হবে বরিশাল অঞ্চলে। নির্মাণ শেষে ছবিটি আরটিভি প্লাস অ্যাপে মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা। অর্চিতা অভিনীত সরকারি অনুদানের ছবি ‘ফিরে দেখা’ মুক্তি দেওয়ার কথা রয়েছে চলতি বছরে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিবর। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত