আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অস্কারের মনোনয়ন ঘোষণার দায়িত্বে মুসলিম অভিনেতা!

অস্কারের মনোনয়ন ঘোষণার দায়িত্বে মুসলিম অভিনেতা!

৯৫তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করবেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা-প্রযোজক রিজ আহমেদ। তার পাশে থাকবেন আমেরিকান অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই তথ্য জানিয়েছে।

রিজ আহমেদের বাবা-মা সত্তর দশকে পাকিস্তানের করাচি থেকে ইংল্যান্ডে পাড়ি জমান। ভারতে ব্রিটিশ উপনিবেশে এলাহাবাদ হাইকোর্টের প্রথম মুসলিম প্রধান বিচারপতি শাহ মুহাম্মদ সুলাইমানের বংশধর রিজ আহমেদ। এইচবিও’র মিনি সিরিজ ‘দ্য নাইট অব’-এর (২০১৬) মাধ্যমে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় অভিনেতা হিসেবে এমি অ্যাওয়ার্ড পান তিনি। ‘সাউন্ড অব মেটাল’ (২০১৯) ছবিতে বধির ড্রামার চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন তিনি।

র‌্যাপার হিসেবেও জনপ্রিয় রিজ আহমেদ। তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘দ্য লং গুডবাই’-এর নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অস্কার জিতেছে। আনাইল ক্যারিয়ার পরিচালনায় এতে তুলে ধরা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ এশীয় ও ব্রিটিশ এশীয়দের মধ্যে ঐতিহাসিক ও সমকালীন সম্পর্ক। আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে হাজির হবেন রিজ আহমেদ ও অ্যালিসন উইলিয়ামস। অস্কারের দুই ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, টুইটার, ইউটিউব, ফেসবুক) এবং এবিসি টিভি চ্যানেলের ‘গুড মর্নিং আমেরিকা’, এবিসি নিউজ লাইভ এবং ডিজনি প্লাসে সরাসরি দেখানো হবে মনোনয়ন তালিকা ঘোষণার আয়োজন।

দুই পর্বে ২৩টি শাখার মনোনীতদের নাম জানানো হবে। শুরুতে সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, পোশাক পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক সুর-সংগীত, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও মৌলিক চিত্রনাট্য শাখার মনোনীতদের নাম ঘোষণা করা হবে। মাঝে ক্ষণিকের বিরতির পর দ্বিতীয় পর্বে জানানো হবে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রগ্রহণ, সেরা পরিচালক, সেরা প্রামাণ্যচিত্র, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবি, সেরা মৌলিক গান, সেরা চলচ্চিত্র, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে মনোনীতদের নাম।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৫তম আসর বসবে আগামী ১২ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখা যাবে এই আয়োজন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত