আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আদম-হাওয়ার ছায়া অবলম্বনে শ্যামল-মেহজাবীন?

আদম-হাওয়ার ছায়া অবলম্বনে শ্যামল-মেহজাবীন?

গাছ থেকে লাল রঙা আপেল ছিঁড়ছেন মেহজাবীন। এরপর তা তুলে দিচ্ছেন শ্যামল মাওলার হাতে! এমন একটি স্থিরচিত্রতেই অনুমেয় গল্পটি কোন দিকে যাচ্ছে। ধর্মীয় বিবেচনায় বেশ স্পর্শকাতর গল্পের ছায়া পড়েছে এতে। আর তেমনই এক গল্প নিয়ে নিষিদ্ধ ভালোবাসার এক ব্যতিক্রম গল্প বলার চেষ্টা করছেন ‘লাল কাতান’, ‘পুনর্জন্ম’ কিংবা ‘রেডরাম’ নির্মাতা ভিকি জাহেদ।

মেহজাবীন-শ্যামলের ছবিটিকে আরও রহস্যময় করে তুললো এর সঙ্গে থাকা ক্যাপশন। বলা হলো, “সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ। মানুষ নিষিদ্ধ জিনিসকে ভালোবাসেও বেশি। এরকমই এক নিষিদ্ধ ভালোবাসার গল্প জানতে হলে দেখতে হবে ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’।” তবে কি আদম-হাওয়ার সেই স্বর্গীয় ঘটনার ছায়া ঘুরেফিরে আসছে এই গল্পে? তা আপাতত রহস্যের মোড়কেই রাখলেন নির্মাতা ভিকি জাহেদ। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি তার প্রথম ওয়েব সিরিজ। এর আগে নাটক, টেলিফিল্ম ও ওয়েবফিল্মে নিজের বিশেষত্ব জাহির করেছেন। এবার সিরিজের পালা। ‘দ্য সাইলেন্স’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

ভিকি বাংলা ট্রিবিউনকে জানালেন, দুই দম্পতির মধ্যকার দ্বন্দ্ব-প্রতিযোগিতা উঠে আসবে এই সিরিজে। কিন্তু তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব, সেটাই মূল রহস্য। দুটি দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও শ্যামল মাওলা এবং আজিজুল হাকিম ও বিজরী বরকতউল্লাহ। এছাড়া বিশেষ চমক হিসেবে দেখা যাবে আব্দুন নূর সজলকে। সিরিজটির গল্প প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটা সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের গল্প। এরকম গল্পে আমার জানা মতে বাংলাদেশে এর আগে কাজ হয়নি। এজন্য আমরা অনেক বেশি এক্সাইটেড।’ আগামী ২৯ জানুয়ারি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে ‘দ্য সাইলেন্স’র প্রিমিয়ার হবে। এরপর তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে সেই তারিখটি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান নির্মাতা।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি ‘কাজলের দিনরাত্রি’ নামের একটি নাটকের মাধ্যমে নতুন বছর শুরু করেছেন নির্মাতা ভিকি জাহেদ। এখানেও নাম ভূমিকায় দেখা গেছে মেহজাবীনকে। সঙ্গে তৌসিফ মাহবুব। নাটকটিতে একজন শিশুসুলভ তরুণীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মেহজাবীন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত