আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অলকার বিশ্বরেকর্ড, প্রতিদিন তার গান বাজে ৪২ মিলিয়ন বার!

অলকার বিশ্বরেকর্ড, প্রতিদিন তার গান বাজে ৪২ মিলিয়ন বার!

আশির দশকে আত্মপ্রকাশ, নব্বই দশকে আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই ধারা টেনে এনেছেন পরবর্তী সময়েও। বয়সের কারণে এখন অবশ্য খুব বেশি নতুন গানে তাকে পাওয়া যায় না। কিন্তু এমন সব গান সুরেলা কণ্ঠে উপহার দিয়েছেন তিনি, সেগুলোতে এখনও নিয়মিত বুঁদ হয়ে থাকে শ্রোতারা। বলা হচ্ছে বলিউডের নন্দিত গায়িকা অলকা ইয়াগনিকের কথা। দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয়তার পাশাপাশি বহু পুরস্কার, সম্মাননা পেয়েছেন। এবার ৫৬ বছর বয়সী এই শিল্পী করলেন বিশ্বরেকর্ড। ২০২২ সালের হিসাবে ইউটিউবে তার গানই সবচেয়ে বেশিবার বেজেছে।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস একটি প্রতিবেদনের মাধ্যমে তথ্যটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গেলো বছর ইউটিউবে অলকা ইয়াগনিকের গান ১৫ দশমিক ৩ বিলিয়ন বার বেজেছে! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তার গান। এর ফলে গেলো বছরের ‘মোস্ত স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাবটি দেওয়া হয়েছে অলকাকে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজের করে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তার গান বেজেছিলো ১৬ দশমিক ৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিলো ১৭ বিলিয়ন!

২০২২ সালের পরিসংখ্যানে অলকা ইয়াগনিকের পরের অবস্থানে রয়েছেন পুয়ের্তো রিকোর শিল্পী ব্যাড বানি। তার গান স্ট্রিম হয়েছে ১৪ দশমিক ৭ বিলিয়ন বার। সেরা পাঁচের বাকি তিনজনও ভারতের। তারা হলেন উদিত নারায়ণ (১০ দশমিক ৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০ দশমিক ৭ বিলিয়ন) ও কুমার শানু (৯ দশমিক ০৯ বিলিয়ন)। দক্ষিণ কোরিয়ার তুমুল জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’ অবশ্য কিছুটা পিছিয়েই আছে এই তালিকায়। তাদের গান বেজেছে ৭ দশমিক ৯৫ বিলিয়ন বার। একই দেশের নারী ব্যান্ড ‘ব্ল্যাক পিংক’র গান স্ট্রিম হয়েছে ৭ দশমিক ০৩ বিলিয়ন বার।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদনে অলকা ইয়াগনিকের সম্পর্কে বলা হয়েছে, “কুইন অব প্লেব্যাক সিংগিং’ খ্যাত এই শিল্পী বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ। তিনি ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন এবং তার ক্যারিয়ার চার দশকের বেশি সময় ধরে বিস্তৃত।” উল্লেখ্য, কলকাতায় জন্মগ্রহণ করা অলকা ইয়াগনিক বিভিন্ন ভাষায় গেয়েছেন। তবে সর্বাধিক সাফল্য পেয়েছেন হিন্দি সিনেমার গানে। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান রয়েছে।

এর মধ্যে কয়েকটি হলো- ‘দিল লাগা লিয়া’, ‘রাব কারে তুঝকো ভি’, ‘দেখনে ওয়ালে’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘পেয়ার কি কাশতি মে’, ‘গোরে গোরে মুখড়ে পে’, ‘কিসি ডিসকো মে’, ‘ওড়নি’, ‘চান্দ ছুপা বাদাল মে’, ‘টিপ টিপ বারসা পানি’, ‘কাভি আলভিদা না কেহনা’, ‘রাহ মে উনসে’, ‘লাল দুপাট্টা’, ‘মেরা দিল ভি কিতনা পাগাল হ্যায়’, ‘আগার তুম সাথ হো’ ইত্যাদি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত