আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নওয়াজের স্ত্রীর নামে এফআইআর দায়ের অভিনেতার মায়ের

নওয়াজের স্ত্রীর নামে এফআইআর দায়ের অভিনেতার মায়ের

পুত্রবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহেরুন্নিসা সিদ্দিকি। নওয়াজের স্ত্রী আলিয়ার নামে একাধিক অভিযোগ এনে এফআইআর দায়ের করেন তিনি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নওয়াজের স্ত্রীকে তলব করেছে ভারসোভা পুলিশ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-পুত্রবধূর মধ্যে। তারই জেরে নওয়াজের স্ত্রী আলিয়ার নামে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ (আঘাত করার উদ্দেশে অন্যের সম্পত্তিতে প্রবেশ), ৩২৩ (সামান্য চপেটাঘাত দেওয়া), ৫০৪ (গালিগালাজ করা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা করা হয়েছে।

আলিয়া ইনস্টাগ্রামে তার বিরুদ্ধে দায়ের মামলার প্রতিলিপ পোস্ট করে লেখেন, ‘আশ্চর্যজনক ঘটনা…. আমার স্বামীর বিরুদ্ধে আমার দায়ের করা ফৌজদারী মামলা, যেখানে সব অভিযোগ সত্য ছিল সেটাকে পুলিশ পাত্তা দিল না। কিন্তু আমি নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করলাম, আর আমার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, আমি কি কোনওদিন সুবিচার পাব?’

এর আগে ২০২০ সালে নওয়াজের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজকে ‘বিশ্বাসঘাতক' তকমা দিয়ে অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন আলিয়া। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাতৎকারে নওয়াজের স্ত্রী বলেছিলেন, তিনি যখন নওয়াজের প্রথম সন্তানের মা হতে চলেছিলেন তখন অন্য নারীদের সঙ্গে ব্যস্ত থাকতেন অভিনেতা।

নওয়াজউদ্দিন ও আলিয়ার দাম্পত্য জীবন ১২ বছরের। ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করেন নওয়াজ। আলিয়া-নওয়াজের ঘরে দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে তাদের সম্পর্কে চিড় ধরে বলে জানা যায়। তারপর থেকেই আলাদা থাকতেন দুজন। এরপর ২০২০ সালের মে মাসে নওয়াজের নামে ডিভোর্স মামলা করেন আলিয়া। তবে পরের বছরই সুর পাল্টে সেই মামলা প্রত্যাহার করেন। সেই সঙ্গে ফের একবার নওয়াজের সঙ্গে সংসার করার ব্যাপারে আগ্রহ দেখান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত