আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

আমার মধ্যে ছেলেমানুষি আছে:আলিয়া ভাট

আমার মধ্যে ছেলেমানুষি আছে:আলিয়া ভাট

বিশের কোঠায় তারকাখ্যাতি পেয়ে যাওয়া
সোজা কথা নয়। আবার এ বয়সে খ্যাতির
বিড়ম্বনা সামলে ওঠা সবার পক্ষে সম্বব নয়।
তারপরও আলিয়া ভাট দিব্যি সামলে
নিচ্ছেন। সম্ভবত তার জিনেই তারকাদের সব
ঠিকঠাক রেখে কাজ করে যাওয়ার
বৈশিষ্ট্য রয়েছে। মহেশ ভাটের কন্যা অল্প
বয়সেই বড় তারকা। বড় বড় ব্র্যান্ড তার
পেছনে ছুটছে। বড় বড় ছবির প্রস্তাব আসছে।
কিন্তু এখনো ছেলেমানুষি রয়েই গেছে তার
মধ্যে।
টিনএজরাদের কাছে দারুণ প্রিয় তিনি।
আলিয়া নিজেও এ বয়স পার করছেন। তাই এই
রঙিন জীবন সংশ্লিষ্ট ছবিতে আলিয়া
মানেই সুপার হিট। আর প্রতিভা ছটা তো
দেখিয়েছেন। তাই রণদীপ হুদা থেকে শুরু
করে শাহরুখ পর্যন্ত সবার সঙ্গেই কাজ করে
ফেলেছেন।
তবে বয়সের উচ্ছ্বলতা যে এখনো আছে, তা
নিজেই স্বীকার করলেন। এক সাক্ষাৎকারে
বলেন, আমার সবকিছুতে ছেলেমানুষি চলে
আসে। কিন্তু যথেষ্ট শিখেছি। তাই বলে
জ্ঞানী বলছি না। কিন্তু এমন কিছু করবো
না যে সবাই ছি ছি করবে।
সেলিব্রিটি হওয়ার কারণে জীবনটা
পাল্টেছে, বললেন আলিয়া। এখন আগের
মতো রাস্তায় হাঁটতে পারি না। মন চাইলেই
রেস্টুরেন্টে গিয়ে বসতে পারি না। বন্ধুদের
সঙ্গে যেখানে সেখানে গিয়ে হই হুল্লোড়
করার সুযোগ নেই।
নিজের যাবতীয় বিষয়ে যে তিনি সন্তুষ্ট তা
নয়। জানালেন, মাঝে মধ্যে কিছু বলতে চাই
বা করতে চাই। কিন্তু তা বলতে বা করতে
গেলে একটু ঝামেলা হয়ে যায়। আমি কি
বলতে চাইছি তা আগে নিজে বুঝতে চাই।
আমি এমন এক মানুষ যার চিন্তা এবং মতামত
ক্রমাগত বদলে যাচ্ছে। যেমন একবার এক
সাংবাদিককে বললাম, এই মুহূর্তে আমি
মুটিয়ে যাওয়া নিয়ে খুব চিন্তায় আছি। অথচ
তখন ওটা চিন্তার বিষয় ছিল না। আমার
চিন্তা অন্য কিছু নিয়ে।
অনেক কিছুই করতে পারেন না। কিন্তু
যেকোনো কিছু শিখে নিতে পারবেন বলে
আত্মবিশ্বাস রয়েছে আলিয়ার। হাসতে
হাসতে বললেন, রান্না করতে পারি না।
কিন্তু ঠিকই শিখে ফেলবো।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া

শেয়ার করুন

পাঠকের মতামত