আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্যাঙ্গারুর দেশে ‘ব্ল্যাক ওয়ার’

ক্যাঙ্গারুর দেশে ‘ব্ল্যাক ওয়ার’

বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের সিনেমাও বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া দেশগুলো ঢাকাই সিনেমার জন্য সম্ভাবনাময় বাজার হয়ে উঠেছে। তাই আলোচিত সিনেমাগুলো এসব দেশে মুক্তি পাচ্ছে প্রায় নিয়মিত। সপ্তাহ দুয়েক আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক ওয়ার’ও আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে, এ আভাস আগেই দিয়েছিলেন সংশ্লিষ্টরা। এবার তা বাস্তবায়নের পালা। যা শুরু হচ্ছে অস্ট্রেলিয়া দিয়ে।

আগামী ১০ ফেব্রুয়ারি ক্যাঙ্গারুর দেশে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে সিনেমার টিম। তাতে বলা হয়, অস্ট্রেলিয়ার বেশ কিছু হলে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে ছবিটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া।

এ বিষয়ে ‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, “অস্ট্রেলিয়া দিয়ে ‘ব্ল্যাক ওয়ার’র বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পর এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। আশা করি আমাদের ছবিটি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করবে।’’ বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়ার কর্ণধার তানিম আল মিনারুল মান্নানের মন্তব্য, “ইতোমধ্যে বাংলাদেশের দর্শকের অসামান্য ভালোবাসা পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। এখন অষ্ট্রেলিয়ায় ববসবাসরত বাংলাদেশিরা ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’’

উল্লেখ্য, ‘ব্ল্যাক ওয়ার’-এ আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও আছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। ছবির আইটেম গানে পারফর্ম করেছেন নায়িকা ববি হক। সানী সানোয়ারের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। প্রযোজনায় কপ ক্রিয়েশন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত