আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না 'পাঠান'

আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না 'পাঠান'

আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাহরুখ খান অভিনীত বহুলপ্রতিক্ষিত ছবি 'পাঠান'। আগামীকাল ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে খবর ছড়ায় দেশের শাকিব খান অভিনীত 'পাঙ্কু জামাই' ছবির বিপরীতে সাফটা চুক্তির আওতায় 'পাঠান' মুক্তি দেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে ভারতে 'পাঠান' ছবির মুক্তির দুইদিন পর তথা ২৭ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে।

কিন্তু না, আপাতত বাংলাদেশে 'পাঠান' মুক্তি পাচ্ছে না। তথ্যমন্ত্রনালয় থেকে আপাতত ছবিটি দেশে মুক্তির অনুমতি মিলেনি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে 'পাঠান' মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটির মিটিংয়ে ছবিটি মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ বলেন, ‘ছবিটি সাফটা চুক্তির আওতায় আনতে চাইছে। কিন্তু সেখানের একটি ধারায় বলা হয়েছে উপমহাদেশীয় ভাষার ছবি আমদানি রফতানি করা যাবে না।

আবার আরেকটি ধারায় বলা হয়েছে ওই চুক্তির আওতায় একটি ছবির বিনিময়ে আরেকটি ছবি আনা নেওয়া করা যাবে। এখন উপমহাদেশীয় ভাষা্র ক্ষেত্রে তো হিন্দিসহ অনেক ভাষা পড়ে। সবমিলিয়ে ধারা দুটি আমাদের কাছে সাংঘর্ষিক মনে হয়েছে। যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের আইন তাই আমরা এর ব্যাখা তাদের কাছে চাওয়ার ব্যাপারে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। কয়েকদিনের মধ্যে আমরা এ নিয়ে তাদের কাছে চিঠি দিচ্ছি। সেখান থেকে যে ব্যাখা আসবে সে অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো।’

এ বিষয়ে ওই বৈঠকে উপস্থিত থাকা হলমালিকওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস বলেন, 'আজকের মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটির বৈঠকে পরিচালক সমিতি ও হল মালিকরা বসেছিলাম। বৈঠকে পাঠান আনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছি আমরা। বিপরীতে না আনা পক্ষেও যুক্তি দেওয়া হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু এটা আমদানি রপ্তানির বিষয় তাই বাণিজ্য মন্ত্রলায়েরও বিষয় আছে। তাই আমাদের বিষয়ে সিদ্ধান্তের জন্য বাণিজ্যমন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে।'

'পাঠান' ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ। জানা যায়, এরই মধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্টের কাছে শাকিব খানের ‘পাঙ্কু জামাই’ রপ্তানি করা হয়েছে। সেই ছবির বিপরীতে ‘পাঠান’ আমদানির করা হবে। খবরটি প্রকাশ্যে আসার পরই অনেক পরিচালক এর বিরোধিতা করেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের বৈঠকেও জানানো হয় এর মুক্তি না দিতে।

সুদিপ্ত কুমার দাস বলেন, পাঠান' দেশে মুক্তির অনুমতি মিলবেই। আমরা চাইছিলাম ২৭ জানুয়ারি মুক্তি দিতে। সেটা হয়তো সম্ভব হবে না। না হলে ৩ ফেব্রুয়ারি বা ১০ ফেব্রুয়ারি মুক্তি দেবো।' হিন্দি ছবি দেশে মুক্তির বিরোধিতা করেছেন প্রখ্যাত পরিচালক শাহ আলম কিরণ। তিনি বলেন, 'হিন্দি ছবি কেনো দেশে মুক্তি দিতে হবে। এই সময়ে আমাদের চলচ্চিত্র কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং দাঁড়াচ্ছেও। এখন যদি হিন্দি ছবি আনা হয় তাহল আমাদের চলচ্চিত্র শিল্প অনেকটা মুখ থুবড়ে পড়বে। তাই আমরা চাইছিনা হিন্দি ছবি বা পাঠান আসুক।

এদিকে ভারতীয় বিনোদন দুনিয়ার বুকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ‘পাঠান’। মুক্তির আগেই বক্স অফিসের সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে অ্যাকশন–থ্রিলারধর্মী এই ছবিটি। ২০ জানুয়ারি ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। আর তখন থেকে সবাই বক্স অফিসে হুমড়ি খেয়ে পড়েছেন। অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ছবিটি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত