আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অস্কারেও মনোনয়ন পেলো ‘আরআরআর’ ছবির সেই গান

অস্কারেও মনোনয়ন পেলো ‘আরআরআর’ ছবির সেই গান

ছবি: এলএবাংলাটাইমস

৯৫তম অস্কারের সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেলো তেলুগু ভাষায় নির্মিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। লেডি গাগা ও রিয়ানার মতো হেভিওয়েটদের সঙ্গে লড়বে গানটি।

একই বিভাগে মনোনীত হয়েছে এই দুই পপতারকার গান।এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছে ‘নাটু নাটু’। এবার গানটির অস্কারজয়ের ব্যাপারে আশাবাদী দর্শক-শ্রোতারা।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ইংরেজির বাইরে অন্য ভাষার চলচ্চিত্র বিভাগেও পুরস্কার পেয়েছে ‘আরআরআর’।২০২১ সালে সাড়ে চার মিনিট ব্যাপ্তির গান ‘নাটু নাটু’র চিত্রায়ন হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারি বাসভবনের সামনে। এর নৃত্য পরিচালনা করেছেন প্রেম রক্ষিত। এতে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন ভারতের দক্ষিণী তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর। তাদের নাচ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়। চলচ্চিত্রের গানের জন্য সর্বশেষ ১৪ বছর আগে অস্কার গেছে ভারতে। ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির ‘জয় হো’ গানের সুবাদে ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক এআর রাহমান সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক সুর বিভাগে অস্কার জিতেছেন।

ভারত থেকে এবার অস্কারে পাঠানো হয় গুজরাটি ভাষার চলচ্চিত্র ‘ছেলো শো’। এরপর পরিচালক এসএস রাজামৌলি গত বছর ব্যাপক প্রচারণা চালিয়ে অস্কারের ১৪টি বিভাগের জন্য ‘আরআরআর’ জমা দেন। এর পূর্ণ রূপ হলো ‘রাইজ, রোর, রিভল্ট’। ৫৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটির গল্প ১৯২০ সালের পটভূমিতে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা দুই বিপ্লবী কোমারাম ভীম ও আল্লুরি সীতারামা রাজুকে কেন্দ্র করে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত