আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২০ মাস পর কঙ্গনার স্বস্তি

২০ মাস পর কঙ্গনার স্বস্তি

তাকে ভালোবাসতে পারেন কিংবা ঘৃণা করতে পারেন; কিন্তু কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কেননা বলিউডে নিজের সমসাময়িক অভিনেত্রীদের চেয়ে তার প্রাপ্তির ঝুলি একটু বেশিই সমৃদ্ধ। চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার বগলদাবা করেছেন পাঁচবার, এছাড়া রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী থেকে ফোর্বস-সেরা তারকার তালিকায় জায়গা করে নেওয়া; তার এতো অর্জন অস্বীকার করা সম্ভব নয়। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের কথা। ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবে পরিচিত তিনি। তাই হরহামেশাই থাকেন বিতর্কে, সমালোচনায়। সোশ্যাল হ্যান্ডেলে অনবরত বিস্ফোরক মন্তব্য করার কারণে একাধিকবার হারিয়েছেন অ্যাকাউন্ট।

২০২১ সালের মে মাসে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। কারণ প্ল্যাটফর্মটির নীতি ভঙ্গ করে বেশ কিছু টুইট করেছিলেন। দীর্ঘ ২০ মাস পর নিজের অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার (২৪ জানুয়ারি) টুইট করেই সুখবরটি ভাগাভাগি করেন অনুসারীদের সঙ্গে। কঙ্গনা বলেছেন, ‘হ্যালো সবাইকে, এখানে ফিরে আসাটা সুন্দর।’ এরপর নিজের নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’র একটি ঝলক শেয়ার করে জানিয়েছেন, ছবিটির শুটিং শেষ হয়েছে।

কঙ্গনার ফিরে আসায় আনন্দিত তার অনুসারীরাও। অনেকেই মন্তব্য করেছেন, এবার থেকে টুইটারে মজা পাবেন তারা। কেউ কেউ অবশ্য তার লাগামহীন কথাবার্তার দিকে ইঙ্গিত করে খোঁচাও মেরেছেন। উল্লেখ্য, কঙ্গনা রনৌতের নতুন ছবি ‘ইমার্জেন্সি’ নির্মিত হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে। এতে ইন্দিরার চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, ছবিটি পরিচালনাও করেছেন কঙ্গনা। এতে তার সঙ্গে আছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন প্রমুখ। আগামী ২০ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত