আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

‘পাঠান’ দেখতে ঢাকা থেকে ভারত, টিকিট কিনলেন ব্ল্যাকে

‘পাঠান’ দেখতে ঢাকা থেকে ভারত, টিকিট কিনলেন ব্ল্যাকে

উপমহাদেশে সম্ভবত আপাতত কোনও টপিক নেই, ‘পাঠান’ ছাড়া। অথবা শাহরুখের এই ছবিটি কেড়ে নিয়েছে সব ঘটনার জল্পনা। সেই রেশ বইছে বাংলাদেশেও। আমজনতা থেকে তারকা শিল্পী; নানাভাবে লিপ্ত আছে ‘পাঠান’ গল্পে-খবরে। তবে ঢাকাই নায়ক নিরব ঘরে বসে এসব গল্পে তৃপ্ত নন।

‘পাঠান’ মুক্তির আগের দিন (২৪ জানুয়ারি) তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটলেন ভারতের উদ্দেশ্যে। পরদিন (২৫ জানুয়ারি) সারাদিন চিরুনি অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার একটি শোয়ের টিকিট ম্যানেজ করেন নিরব। তাতেই যেন খুশি ধরে না তার কণ্ঠে ।

ভারত থেকে উচ্ছ্বসিত নিরব বললেন, ‘এটা জীবনের অন্যতম একটা সেরা ছবি দেখার সৌভাগ্য হলো। প্রথমে ভেবেছি প্রথমদিনে বুঝি শোয়ের টিকিট আর পাবোই না। অবশেষে ব্ল্যাকে ২৫শ টাকা করে টিকিট পাই, তাও রাত সাড়ে ১১টার শো। তবে এই যে কষ্ট, টাকা, কালোবাজারি- সব মুছে গেলো ছবিটি দেখে।’ কলকাতার কোয়েস্ট মলে ছবি দেখেন নিরব। যেখানে ভোর সাড়ে ৬টা থেকে শো শুরু হয়ে চলেছে মধ্যরাত পর্যন্ত। প্রথম দিন মাল্টিপ্লেক্সটিতে চলে ৩৪টি শো।

কিন্তু ছবিটি কেমন হলো। সেই প্রশ্নে নিরবের প্রতিক্রিয়া একই, ‘লাভলি। বিউটিফুল। দুর্দান্ত এক ছবি। যেখানে সব আছে। সব। আপনি এই ছবি যত কষ্ট আর যত টাকার বিনিময়েই দেখবেন, পয়সা-শ্রম উসুল হবেই।’ বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশের ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ছবি ‘পাঠান’। এই ছবি ঘিরে আগ্রহ, উন্মাদনা, আলোচনা, বিতর্ক, সমালোচনা সবই চরম পর্যায়ে এখন। তাই বক্স অফিসে যে বড়সড় ধামাকা হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।

শুধু ঢাকাই নায়ক নিরব নয়, মুক্তির পর থেকে চারদিক থেকে ‘পাঠান’র ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এমনকি বলিউডের তারকারাও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য কাকডাকা ভোরে ছুটে গেছেন সিনেমা হলে। বেরিয়ে এসে জানিয়েছেন প্রতিক্রিয়া। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেন, ‘শাহরুখ খানকে এত সুন্দর আগে কখনও লাগেনি। তাকে দেখার জন্যই এসেছি, আর মন ভরে গেছে। ভয়ংকর অ্যাকশন সিনেমা। আর কী বডি বানিয়েছেন শাহরুখ! এরকম চরিত্রে প্রথম দেখলাম তাকে।’

বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ ‘পাঠান’কে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার প্রতিক্রিয়া, ‘একশব্দে বললে- ব্লকবাস্টার। ছবিটিতে সব আছে, তারকাশক্তি, স্টাইল, বিশালতা, গান, ইমোশন, চমক এবং অবশ্যই শাহরুখ খানের প্রত্যাবর্তন। ২০২৩ সালের প্রথম ব্লকবাস্টার।’ বলিউড বিশ্লেষক সুমিত কাদেলও ছবিটিকে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার মতে, ছবির নির্মাণ, চিত্রনাট্য, কোরিওগ্রাফি, সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় সবই দুর্দান্ত। শেষ ২০ মিনিট এবং সালমান খানের ক্যামিও দর্শকের মনে ঝড় তুলে দিয়েছে।

‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। যিনি এর আগে অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’ বানিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। এই ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। খলনায়ক হিসেবে আছেন জন আব্রাহাম। এছাড়াও আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া এবং অতিথি চরিত্রে সালমান খান। ২৫০ কোটি রুপি বাজেটের ছবিটির প্রযোজক যশরাজ ফিল্মস।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত