আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে জুটি কখনও ব্যর্থ হয়নি

যে জুটি কখনও ব্যর্থ হয়নি

২০০৭ থেকে ২০২৩, ষোলো বছরে তারা জুটি বেঁধেছেন চারবার। প্রত্যেকবারই হয়েছেন সফল। তাদের রসায়ন পর্দায় শুধু ম্যাজিকই সৃষ্টি করেনি, সেই সঙ্গে বক্স অফিসেও করেছে বাজিমাত। শতভাগ সফল সেই জুটি হলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’ দিয়ে প্রথমবার অনস্ক্রিন রসায়নে মাতেন তারা। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। ফারাহ খান নির্মিত ছবিটি ওই সময়ে প্রথম দিনই আয় করেছিল ৫ কোটি ৫৩ লাখ রুপি। সপ্তাহান্তে আয় ছিল ২১ কোটি ৪৭ লাখ রুপি। যা ওই সময়ের জন্য সর্বোচ্চ উইকেন্ড কালেকশনের রেকর্ড।

ছয় বছর পর শাহরুখ ও দীপিকা ফের জুটি হন ‘চেন্নাই এক্সপ্রেস’-এ। রোহিত শেঠি পরিচালিত ছবিতে মিনাম্মা চরিত্রে দীপিকার মিষ্টি-চঞ্চল অভিনয় এখনও গেঁথে আছে দর্শকের মনে। আর শাহরুখের রোম্যান্স-অ্যাকশন নিয়ে তো বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। দ্বিতীয় প্রজেক্টেও সাফল্য পান এসআরকে-দীপু। ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটির প্রথম দিনের আয় ছিল ৩৩ কোটি ১২ লাখ। যা ওই সময়ের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন ছিল। সেই সঙ্গে বলিউডের সর্বোচ্চ আয়ের রেকর্ডও ভেঙেছিল ছবিটি।

২০১৪ সালে শাহরুখ-দীপিকা জুটি পর্দায় ফেরে ‘হ্যাপি নিউ ইয়ার’ দিয়ে। এবারও তাদের যুগলবন্দি ইতিহাস তৈরি করে। ফারাহ খান পরিচালিত এই ছবি মুক্তির প্রথম দিনই আয় করে ৪৪ কোটি ৯৭ লাখ রুপি। এটিও বলিউডের সেই সময়ের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড ছিল। শুধু তাই নয়, প্রথম উইকেন্ডে ১০৮ কোটি ৮৬ লাখ রুপি আয় করে সর্বোচ্চ উইকেন্ডের নয়া রেকর্ড গড়ে ‘হ্যাপি নিউ ইয়ার’।

নয় বছর পর এবার তারা হাজির ‘পাঠান’ নিয়ে। আগের তিনটি সিনেমা তো বটেই, বরং বলিউডের ইতিহাসের সব রেকর্ডই যেন গুঁড়িয়ে দিচ্ছে ছবিটি। প্রথম দিন বিশ্বব্যাপী ১০৬ কোটি রুপি আয় করে তাক লাগিয়েছে। দ্বিতীয় দিন সেই ঝড় আরও প্রবল হয়ে আয়ের পরিমাণ ১১৪ কোটি রুপি। ফলে দুই দিনেই ছবিটি আয় করেছে ২২০ কোটি রুপি। তৃতীয় দিনের মধ্যেই ছবিটি ৩০০ কোটির মেগাক্লাবে ঢুকে যাবে বলে বিশ্লেষকদের ধারণা।

যদিও ‘পাঠান’ অ্যাকশন ফিল্ম; কিন্তু প্রেম রসায়নে ঠিকই নজর কেড়েছেন শাহরুখ-দীপিকা। ‘বেশরম রঙ’ গানে কিংবা রোমান্টিক সংলাপে চেনা ম্যাজিক ফুটিয়ে তুলেছেন পর্দায়। তাই নির্দ্বিধায় বলা যায়, শাহরুখ ও দীপিকা যখনই জুটি হয়েছেন, তখনই রেকর্ড সৃষ্টি হয়েছে। বলিউডের অন্যতম সফল জুটিও যে তারা, তা বলার অবকাশ নেই।

সূত্র: বলিউড হাঙ্গামা



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত