আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী, হাত, পা, মুখসহ ৩৫ শতাংশ পুড়ে গেছে

শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী, হাত, পা, মুখসহ ৩৫ শতাংশ পুড়ে গেছে

শুটিংয়ের মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শারমিন আঁখি। গতকাল রাজধানীর মিরপুরে একটি নাটকের শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আঁখির অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে মিরপুরের একটি শুটিং বাড়িতে চলছিল আশফাকুল আলমের ‘অমীমাংসিত প্রেম’ নাটকের শুটিং। একটি দৃশ্যের শুটিং শেষ হতেই পুরো ইউনিট জোরে শব্দ শুনতে পায়। অনুভূত হয় কম্পনও। মেকআপ রুমে গিয়ে দেখা যায় ঘরের দরজা, জানালা ভেঙে গেছে। পরিচালক বলেন, ‘হঠাৎ শব্দ শুনে আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। পরে বুঝতে পারি কিছু একটা ঘটেছে।

নাটকের পরের দৃশ্যের জন্য মেকআপ রুমে তৈরি হচ্ছিল শারমিন আঁখি। সে একাই রুমে ছিল। গিয়ে দেখি তাঁর অবস্থা খারাপ—হাত, পায়ের চামড়া পুড়ে গেছে। তখনই আমরা মিরপুর একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি।’ শারমিন আঁখির শারীরিক অবস্থা জানতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ‘তাঁর শরীরের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে (ডিপ বার্ন)। তাঁর শ্বাসনালি পুড়ে গেছে, খুব একটা শঙ্কামুক্ত নয়।’

শারমিন আঁখির স্বামী নাট্য পরিচালক রাহাত কবির ঘটনার সময় শুটিং বাড়ির নিচেই ছিলেন। তিনি বলেন, ‘শব্দ শুনে সঙ্গে সঙ্গে ওপরে যাই। গিয়ে দেখি আঁখির হাত, পা, মুখ পুড়ে ঝলসে গিয়েছে। পোড়া চামড়ার কিছু অংশ খুলে পড়ছিল। পরে চিকিৎসকেরা হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলেছেন, ঊরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। সব মিলিয়ে অবস্থা গুরুতর।’ রাহাত আরও বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন আপাতত সাত দিন হাসপাতালে থাকতে হবে। তাঁর শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। টানা এক মাস ড্রেসিং করতে হবে। সব মিলিয়ে সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে।’

আশফাকুল আলম বলেন, ‘আমরা কিছুই বুঝতে পারছি না, কীভাবে বিস্ফোরণ ঘটল। তবে নতুন বাসা, মেকআপ রুমে গ্যাস জমে থাকতে পারে।’ আঁখির স্বামী রাহাত বলেন, ‘পরে আমি আঁখির কাছে জানতে চেয়েছিলাম কীভাবে বিস্ফোরণ ঘটেছে। সে আমাকে জানায় শুটিংয়ের জন্য তৈরি হতে চুল স্ট্রেট করে নিচ্ছিল। সকেট থেকে স্ট্রেট মেশিনের প্লাগ খোলার সময় ভয়াবহ শব্দ হয়। পরে আর তার কিছু মনে নেই। ধারণা করা হচ্ছে, রুমে গ্যাস জমে ছিল, স্পাকিং থেকে আগুন ধরে যায়।’

ইমদাদুল হক মিলনের ‘প্রিয় দর্শনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিংয়ের প্রথম দিন ছিল গতকাল। দুর্ঘটনায় শুটিং আপাতত বন্ধ। শুটিংয়ে অংশ নিয়েছিলেন সজল, মৌসুমী হামিদসহ আরও অনেক অভিনয়শিল্পী। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিনয়শিল্পী বলেন, ‘শুটিংয়ে বেশির ভাগ সময় আমাদের ঝুঁকি নিয়ে শুটিং করতে হয়।

ইলেকট্রিক বিভিন্ন বিষয়ে শুটিং বাড়িগুলো তেমন সতর্ক নয়। শুটিংয়ের সময় কেব্‌ল, প্লাগ, বৈদ্যুতিক লাইন যেখানে–সেখানে ফেল রাখা নিত্যদিনের ঘটনা। এমন অসতর্কতার মধ্যে শুটিং করি জানলে পরিবারের লোকেরা আমাদের শুটিংই করতে দেবে না। এই বিষয়গুলোকে কেউ গুরুত্ব দেয় না। শুটিং বাড়ি কর্তৃপক্ষ সচেতন থাকলে শারমিন আঁখি অগ্নিদগ্ধের ঘটনা এড়ানো যেত।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত