আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৫ দিনে ৫০০ কোটি: গণমাধ্যমের মুখোমুখি শাহরুখ-দীপিকা

৫ দিনে ৫০০ কোটি: গণমাধ্যমের মুখোমুখি শাহরুখ-দীপিকা

রবিবার (২৯ জানুয়ারি) বিশ্ব বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘পাঠান’। রেকর্ড ব্যবসার পর অবশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি শাহরুখ-দীপিকারা। সোমবার মুম্বাইয়ে ‘পাঠান’-এর সাংবাদিক বৈঠকে দেখা মিললো ‘জিম’ জন আব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও। জংলা কাজের সুরু স্ট্রাপের গাউনে এদিন হাজির ‘রুবাই’ দীপিকা। নায়িকার সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়! ততটাই হ্যান্ডসাম লুকে ধরা দিলেন শাহরুখ। অল-ব্ল্যাক আউটফিটে তাক লাগালেন এই সুপারস্টার।

ছবি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হয়েছেন শাহরুখ-দীপিকারা। ছবির ‘বেশরম রং’ গান ঘিরে বিতর্কের শেষ ছিল না, এমনকি ছবি বয়কটের ডাকও ওঠে। গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে মেজাজ হারিয়েছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুস্থ পরিবেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই দেশজুড়ে এই ছবির প্রদর্শন চলছে। এতেই শান্তিতে বাদশা।

এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতটা পরিমাণ সমর্থন জোগানোর জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো। তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।’

শাহরুখ আরও বলেন, ‘কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবি মুক্তির আগে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করিনি তা নয়, আসলে এই ছবি কোভিডের সময় শুটিং করা হয়েছিল। তারপর থেকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে সবাই ব্যস্ত ছিল। আমরাও সঙ্গ দিচ্ছিলাম আদি (আদিত্য চোপড়া) এবং সিদ্ধার্থের। তবে এই ছবিকে সবাই খুব সমর্থন করেছে।’

মুক্তির প্রথম পাঁচদিনে সারা দেশে মোট ২৭১ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’ (হিন্দি সংস্করণ)। অন্যদিকে তামিল ও তেলুগু ভার্সন মেলালে পাঁচদিনে ৯.৭৫ কোটি টাকা আয় করেছে এই ছবি। অর্থাৎ সব মিলিয়ে ভারতে মোট (২৭১+৯.৭৫) ২৮০.৭৫ কোটি টাকার নেট কালেকশন করেছে পাঠান। বিশ্ব বক্স অফিসের ছবিটাও খুব বেশি আলাদা নয়। পাঁচ দিনে ‘পাঠান’-এর গ্রস কালেকশন ৫৪২ কোটি টাকা। ভারতে এই ছবির গ্রস কালেকশন ৩৩৫ কোটি টাকা, বিদেশে ২০৭ কোটি টাকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত