আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সুখবর দিলেন তানজিন তিশা

সুখবর দিলেন তানজিন তিশা

নাটক-মডেলিংয়ের প্রিয়মুখ তানজিন তিশা। একের পর এক অসাধারণ অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। উৎসব-পার্বনের নাটকগুলোতে তার স্বরব উপস্থিতি থাকে। এবারও দর্শকদের বিমুখ করছেন না তিশা। আসছে ভ্যালেন্টাইন ডেতে দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছেন তিনি।

তানজিন তিশা বর্তমানে ভ্যালেন্টাইনের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি এই বিশেষ দিনটির জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘অন্তহীন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান।

নাটকের গল্পে দেখা যাবে, নয়ন নামে এক ছেলে স্বপ্নে দেখে, এক অপরূপ সুন্দরীর পিছনে সরিষা ক্ষেতের মধ্যে ছুটে চলেছে। নয়ন যখনই মেয়েটার কাছে এসে যায়, তখনই নয়নের বাবা ঘুম থেকে ডেকে তোলেন! নয়ন প্রতিদিন একই স্বপ্ন দেখে। ঘুম থেকে জেগে সেই স্বপ্নের মেয়েটাকে খুঁজতে চেষ্টা করে। একটা সময় খুঁজেও পায় তাকে। এ নাটকে সুন্দরী মেয়ের চরিত্রে অভিনয় করেন তানজিন তিশা।

আর নয়ন চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহাবুবকে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্প ও চরিত্র ভালো লাগলে কাজ করতে খুবই আনন্দ পাই। এমনই একটি গল্পের নাটক এটি। আমার বিশ্বাস এটি সবার পছন্দ হবে।’ নাটকটি ১৪ ফেব্রুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে তানজিন তিশা আরও কিছু নতুন নাটকের শুটিং করছেন। প্রচারের অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি নাটক।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত