আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নীনা গুপ্তা: পতন ও উত্থানের আশ্চর্য আখ্যান

নীনা গুপ্তা: পতন ও উত্থানের আশ্চর্য আখ্যান

অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস পুরোপুরিই উপভোগ করছেন নীনা গুপ্তা। ওটিটি বা বড় পর্দা সর্বত্র দাপট দেখিয়ে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা জানালেন, তাঁর অভিনয়জীবনের এই নতুন ইনিংসের কথা। নতুন ইনিংসে তিনি ক্রমাগত চার, ছক্কা হাঁকিয়ে চলেছেন। নীনা বলেন, ‘সবাই বলছে, আমি ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছি। কিন্তু আমি মনে করি, প্রথম ইনিংসই খেলছি। ‘বাধাই হো’ আমাকে প্রথম ব্রেক দিয়েছিল। প্রথম ব্রেক আমার জীবনে দেরিতে এসেছে। তবে এসেছে তো। ‘বাধাই হো’র পর আমার কাছে একের পর এক সুযোগ এসেছে।’

নীনা তাঁর আত্মজীবনী ‘সাচ কহুঁ তো’তে নিজের জীবনের কথা খোলাখুলি বলার সাহস দেখিয়েছেন। এই সাহসিকতার প্রসঙ্গ তুলতেই হেসে তিনি বলেন, ‘হ্যাঁ, বইটি লেখার জন্য সাহসের প্রয়োজন ছিল। কিন্তু আমি মোটেও সাহসী নই। নিজের পরিবারের কথা লিখতে গিয়ে আবেগে কেঁদে ফেলেছিলাম। এতটাই ভীতু ছিলাম যে প্রযোজক বা পরিচালকের কাছে কাজ চাইতে পারতাম না।’

নীনা আরও বলেন, ‘একাধিকবার আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি আমার ছবির পোশাক পর্যন্ত প্রস্তুত ছিল। কিন্তু তখনো এতটুকু সাহস ছিল না যে আমাকে কেন বাদ দেওয়া হলো, সেই নিয়ে প্রশ্ন করব। আজও এর কারণ আমার জানা নেই। তবে আমি মনে করি, যা হয় ভালোর জন্যই। বছর দুই আগে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ছবির জন্য নির্বাচিত হয়েছিলাম। কিন্তু হঠাৎই ছবিটা থেকে বাদ পড়লাম। তখন মন খারাপ হয়েছিল। তবে এর পরপরই ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ছবির প্রস্তাব এসেছিল।’

এই আড্ডায় উঠে এসেছিল নীনার ব্যক্তিগত জীবনের কিছু কথা। এক দীর্ঘশ্বাস ফেলে নীনা বলেন, ‘ব্যক্তিগত জীবনেও আমি বঞ্চনার শিকার হয়েছি। কারুর সঙ্গে এনগেজড ছিলাম। শাড়ি, গয়না কিনে বিয়ের জন্য প্রস্তুত। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। হঠাৎই সে ফোন করে জানায় যে তার সাইনাসের অপারেশন হবে। তাই বিয়ে করতে পারবে না। এই যুক্তি শুনে আমি খুব অবাক হয়েছিলাম।

আজ এ ঘটনার ৩০ বছর পার হতে চলল, কিন্তু আজও জানি না সেদিন সে আমাকে কেন ফিরিয়ে দিয়েছিল।’ নীনার জীবনে প্রচুর না পাওয়া আছে। তবে সেসব নিয়ে মোটেও অনুশোচনা করেন না। তবে একটা অনুশোচনা আজও তাঁকে তাড়া করে। এ প্রসঙ্গে নীনা বলেন, ‘আমি শুধু ভাবি যে আমি চলে যাওয়ার পর মাসাবা (মেয়ে) একা হয়ে যাবে। আমার আরেকটা সন্তান থাকলে ভালো হতো। দ্বিতীয় সন্তান না থাকার একটা অনুশোচনা আছে নিশ্চয়। তবে এসব মাসাবার কথা ভেবে বলছি।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত