আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘পাঠান’ দিয়ে সালমান-আমিরের রেকর্ড ভাঙছেন শাহরুখ!

‘পাঠান’ দিয়ে সালমান-আমিরের রেকর্ড ভাঙছেন শাহরুখ!

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘পাঠান’। বছর পাঁচেক বিরতির পর এলেন, পারফর্ম করলেন আর দর্শকদের মন জিতে নিয়ে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন শাহরুখ খান। তিনি যে প্রকৃতই বলিউড বাদশা, তা আবারও প্রমাণ করে দিলেন। মহামারির পর ডুবতে থাকা বলিউড তার হাত ধরেই আবার ভেসে উঠলো। বিতর্ক, সমালোচনা, রাজনীতি সব প্রতিকূলতাকে তুড়ি মেরে উড়িয়ে ‘পাঠান’ এখন রাজ করছে গোটা বিশ্বে।

মাত্র ৬ দিনেই ৬০০ কোটির বাউন্ডারি ছুঁই-ছুঁই করে বিশ্বের বক্স অফিসে ভারতীয় চলচ্চিত্রের নামে নয়া মাইলফলক গড়ে দিলেন শাহরুখ। ৫৭ বছরের বুড়ো হাড়ের জোরেই ভেঙে চলেছেন একের পর এক বিগ বাজেট হিন্দি, এমনকি দক্ষিণী সিনেমার রেকর্ডও। বলিউডের আরও দুই সুপারস্টার আমির খান, সালমান খানের সব রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’।

বলিউডের খান সাম্রাজ্যে শাহরুখই প্রকৃত বাদশা, বক্স অফিসের রেকর্ড ব্যবসা তা আবারও মনে করিয়ে দিলো। ভারতে ৩০০ কোটি টাকা এবং গোটা বিশ্বে ৬ দিনের নিরিখে ইতিমধ্যেই ৫৯১ কোটি টাকার ব্যবসা হাঁকিয়ে ফেলেছেন ‘পাঠান’। অতীতের রিপোর্ট বলছে, যা কিনা আমির খানের ২টি সিনেমা ও সালমান খানের ৩টি সিনেমার রেকর্ড ভাঙার পথে। শুধু তাই নয়, সবথেকে দ্রুত ৩০০ কোটির ক্লাবে পৌঁছনোর রেকর্ডও গড়েছে ‘পাঠান’।

যেখানে আমিরের সুপারহিট দুই সিনেমা- ‘দঙ্গল’ ৩৭৪.৫৩ কোটি এবং ‘পিকে’ ৩৩৭.৭২ কোটি কামিয়েছিল। সেই অঙ্কে সালমান কিছুটা পিছিয়ে ‘মিস্টার পারফেকশনিস্টে’র থেকে। ভাইজানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ৩৩৯ কোটি, ‘সুলতান’ ৩০০.৬৭ কোটি এবং ‘বজরঙ্গী ভাইজান’ ৩১৫.৪৯ কোটি টাকার ব্যবসা করেছে। রেকর্ড মার্জিনের দিক থেকে দেখলে শাহরুখ এক্ষেত্রে আমির-সালমানদের চেয়ে এগিয়ে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত