আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে কারণে কটাক্ষের শিকার নববধূ আথিয়া

যে কারণে কটাক্ষের শিকার নববধূ আথিয়া

ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের হাত ধরে সদ্য জীবনের নয়া ইনিংস শুরু করেছেন বলিউডের অভিনেত্রী আথিয়া শেঠি। বিয়ের পর্ব চুকিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এসেই কটাক্ষের মুখে পড়লেন এ অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-মশকরা।

সোমবার সন্ধ্যায় রাহুলের সঙ্গে ডিনার ডেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আথিয়া। স্বাভাবিকভাবেই নবদম্পতিকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছিলেন ক্যামেরাম্যানরা। আর রাহুল-আথিয়ার সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। আসলে খানিকটা অপ্রত্যাশিত লুকেই ধরা দেন আথিয়া।

তাকে দেখে বোঝার উপায় নেই যে গত ২৩ জানুয়ারি বিয়ে হয়েছে তার। সিঁথিতে নেই সিঁদুর। মঙ্গলসূত্রও পরেননি। হাতের মেহেদিও একেবারেই অস্পষ্ট। আকাশি রঙের ডেনিম আর নীল-সাদা শার্ট গায়েই রাহুলের পাশে দাঁড়িয়ে পোজ দেন তিনি।

আথিয়ার এই লুক দেখেই বিরক্ত নেটিজেনদের একাংশ। তাদের দাবি, আথিয়াকে কোনো অংশ থেকেই নববধূ মনে হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলেছেন— বিয়ের পর পরই সিঁথি থেকে উধাও সিঁদুর? মঙ্গলসূত্রই বা কেন পরেননি তিনি! আথিয়াভক্তরা আবার একটু মন খারাপ করেই বলেছেন, বলিউড তারকার কন্যা বলেই বিয়ের পরই এ লুকে ঘুরে বেড়াতে পারছেন আথিয়া। এ দেশের সাধারণ মহিলারা এমনটি করলে অনেক প্রশ্ন ওঠে।

যদিও এসব কটাক্ষে আপাতত কান দিতে নারাজ আথিয়া। আপাতত স্বামীর সঙ্গে নিজের নতুন জীবনটা উপভোগ করতে চান তিনি। ২৩ জানুয়ারি বিয়ের পর্ব মিটে গেলেও এখনো বাকি রিসেপশন। শোনা গেছে, আইপিএলের পরই ধুমধাম করে রিসেপশনের আয়োজন হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত