আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ৩ নাটকের প্রিমিয়ার শো

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ৩ নাটকের প্রিমিয়ার শো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে কয়েক বছর ধরে নিয়মিত নাটক রচনা করে আসছেন সহিদ রহমান। এরই মধ্যে ১৩টি নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। এই নাট্যকারের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে আরও তিনটি নাটক।

সম্প্রতি ‘ক্যাপ্টেন কামাল’ ‘সেই রাত্রির রক্তস্রোত’ ও ‘রিন্টুর না ফেরা’ নাটক তিনটির প্রিমিয়ার শো ও ‘রাজনীতির কবি বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের সহসভাপতি দেবপ্রসাদ রায়, বিজেপির সহ-আহ্বায়ক অর্থনীতি প্রকষ্ঠ ড. পঙ্কজ কুমার রায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভঙ্কর সরকার, কলকাতা পৌর সংস্থার সাবেক মেয়র সচ্চিদানন্দ ব্যানার্জি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সঞ্চালনা করেন মজুমদার জুয়েল ও আফরোজা কণা। ‘ক্যাপ্টেন কামাল’ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফ সিরাজ, তানিয়া বৃষ্টি, সাদিয়া আয়মান, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহেদ আলী সুজন ও মাজনুন মিজান।

‘সেই রাত্রির রক্তস্রোত’ নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর পিএস তোফায়েল আহমেদের এপিএস শফিকুল আলম মিন্টুকে ঘিরে। ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ধরে নিয়ে যায় খুনিরা। এরপর থেকে আর তার কোনো হদিস পাওয়া যায়নি। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, তারিন জাহান, মাজনুন মিজান, সুষমা সরকার ও শাহজাহান সম্রাট।

ব্যান্ড সংগীতশিল্পী রিন্টুকে নিয়ে নির্মিত হয়েছে ‘রিন্টুর না ফেরা’। সাইয়েদ আহমাদের নাট্যরূপে এটি নির্মাণ করেছেন অঞ্জন আইচ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, ফারজানা ছবি, জিয়াউল হাসান কিসলু, মোহাম্মদ বারী, খলিলুল রহমান কাদেরী, শিবলী নোমান ও স্বর্ণলতা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত