আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’

এবার কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’

গেলো বছরের জুলাইতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী নির্মিত সিনেমা ‘পরাণ’। গল্প, নির্মাণশৈলি আর অভিনয়ের শক্তিতে ছবিটি বিপুল দর্শকপ্রিয়তা পায়। দেশের সিনে ব্যবসায় নতুন জোয়ার আনে এই ছবি। টানা পাঁচ মাসের বেশি সময় ধরে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে এটি। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো দেশেও ‘পরাণ’ মুক্তি পেয়েছে এবং বাঙালি দর্শকের ভালোবাসা কুড়িয়েছে।

তবে ‘পরাণ’ মুগ্ধতা থেকে বঞ্চিত ছিলেন কানাডায় বসবাসরত বাঙালিরা। তারা অনেকদিন ধরেই ছবিটির নির্মাতা-শিল্পীদের কাছে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ জানিয়ে আসছিলেন, যেন কানাডায় মুক্তি দেওয়া হয়। পরিবেশনাজনিত জটিলতায় এতদিন তা সম্ভব হয়নি।

অবশেষে জাস্টিন ট্রুডোর (কানাডার প্রধানমন্ত্রী) দেশে মুক্তি পাচ্ছে ‘পরাণ’। আগামী ৩ ফেব্রুয়ারি কানাডার ১২টি শহরের সিনেমা হলে মুক্তি পাবে এটি। নির্মাতা রায়হান রাফী খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম সপ্তাহে কানাডার টরন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২ শহরের ১২টি থিয়েটার হলে দেখা যাবে ‘পরাণ’। দ্বিতীয় সপ্তাহে আরও দুটি নতুন শহর যুক্ত হওয়ার কথা রয়েছে। সেখানে ছবিটি পরিবেশনা করছে বায়স্কোপ।

'পরাণ’ নির্মিত হয়েছে বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির দাবি, ‘পরাণ’ নির্মিত হয়েছে ৮৩ লাখ টাকায়। মুক্তির পর ছবিটি কয়েক কোটি টাকা ব্যবসা করেছে বলে শোনা যায়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত