আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রয়াত লিসা মেরির সম্পদের ‘উইলের’ বৈধতা নিয়ে মায়ের আপত্তি

প্রয়াত লিসা মেরির সম্পদের ‘উইলের’ বৈধতা নিয়ে মায়ের আপত্তি

মৃত্যুর দুই সপ্তাহ পর আবারও শিরোনামে এলেন কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির মেয়ে লিসা মেরি প্রিসলি। মেয়ে লিসার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর মা, প্রিসিলা প্রিসলি। এলভিস প্রিসলি ও প্রিসিলা দম্পতির একমাত্র সন্তান লিসা দুই সপ্তাহ আগে মারা গেছেন।

জীবদ্দশায় নিজের যাবতীয় সম্পত্তি নিয়ে একটি ট্রাস্ট গঠন করে গেছেন লিসা মেরি প্রিসলি; ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ছিলেন তাঁর মা প্রিসিলা প্রিসলি। তবে ২০২৬ সালে এক সংশোধনীর মাধ্যমে ট্রাস্ট থেকে প্রিসিলাকে বাদ দেন মেয়ে। এর মানে লিসার রেখে যাওয়া সম্পত্তির কর্তৃত্ব বেহাত হয়েছে প্রিসিলার; সে কারণেই লস অ্যাঞ্জেলেসের এক আদালতের শরণ নিয়েছেন তিনি।

আদালতে উত্থাপিত নথিতে প্রিসিলা দাবি করছেন, তাঁকে ট্রাস্ট থেকে বাদ দেওয়া হলেও তিনি জানতেন না, লিসার মৃত্যুর পর জানতে পেরেছেন। সংশোধনীর নথিতে ভুল বানানে তাঁর নাম লেখা হয়েছে, স্বাক্ষরও তাঁর মেয়ের নয় বলে অনুমান করছেন প্রিসিলা। সাক্ষী নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

যে সংশোধনীর মাধ্যমে প্রিসিলা প্রিসলিকে ট্রাস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, সেই সংশোধনী অবৈধ ঘোষণার অনুরোধ করেছেন আদালতকে। ২০১৬ সালে সেই সংশোধনীর মাধ্যমে মা ও এক ব্যবস্থাপককে বাদ দিয়ে দুই সন্তান রিলি কফ ও বেঞ্জামিন কফকে দায়িত্ব দিয়ে যান লিসা। বেঞ্জামিন কফ ২০২০ সালে মারা যান।

লিসা কী পরিমাণ সম্পদ রেখে গেছেন, তা এখনো জানা যায়নি। বাবা এলভিস প্রিসলির মতো লিসাও গান করতেন। ৫৪ বছর বয়সে মারা যান লিসা। লিসা ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তাঁর বাবা এলভিস মারা যান। তখন লিসার বয়স ছিল মাত্র ৯ বছর। লিসা ২০০৩ সালে তাঁর সংগীত ক্যারিয়ার শুরু করেন। তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’।

ব্যক্তিজীবনে লিসা চারটি বিয়ে করেছিলেন। এর মধ্যে সংগীতশিল্পী ড্যানি কেওফ, পপসম্রাট খ্যাত মাইকেল জ্যাকসন, অভিনেতা নিকোলাস কেজ ও সংগীতশিল্পী মাইকেল লকউড রয়েছেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত