আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সাত দিন পেটে দানাপানি নেই, নওয়াজের স্ত্রীর অভিযোগ

সাত দিন পেটে দানাপানি নেই, নওয়াজের স্ত্রীর অভিযোগ

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। আলিয়া এর আগে নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন। এবার আলিয়ার আইনজীবী নওয়াজ ও অভিনেতার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

কয়েক বছর ধরে আলিয়া সিদ্দিকী ও নওয়াজ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি আক্রমণ করে আসছেন। অনেক দিন আগেই আলিয়া ও নওয়াজের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। কিছুদিন আগেই নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তারই ভিত্তিতে ভার্সোবা পুলিশ থানায় নওয়াজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এরপর আলিয়াও চুপ করে বসে থাকেননি।

তিনি নওয়াজের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। এবার আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী তাঁর বয়ানে বলেছেন, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা আলিয়াকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য নানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। রিজওয়ানের অভিযোগ, তাঁর মক্কেলকে পুলিশের মাধ্যমে নওয়াজ ও তাঁর পরিবার গ্রেপ্তারের হুমকি দিয়েছে। এবার তারা আলিয়ার ওপর নানা অত্যাচার করছে।

রিজওয়ান নওয়াজের বিরুদ্ধে আলিয়াকে প্রতারিত করার সরাসরি অভিযোগ এনেছেন আইনজীবী জানিয়েছেন, সাত দিন ধরে নওয়াজ তাঁর স্ত্রীকে অভুক্ত রেখেছেন, আলিয়াকে এককণা খাবার পর্যন্ত দেননি। শোবার জন্য আলিয়াকে বিছানা পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তা–ই নয়, স্নানের জন্য আলিয়াকে শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। আলিয়ার ঘরে সিসিটিভি স্থাপন করা হয়েছে। নওয়াজ তাঁর স্ত্রীর ঘরের বাইরে ২৪ ঘণ্টা পুরুষ দেহরক্ষী মোতায়েন রেখেছেন বলে রিজওয়ান অভিযোগ করেছেন।

নওয়াজ আর তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার আইনজীবী অভিযোগ করেছেন, তারা তাঁর মক্কেলের (আলিয়া) সঙ্গে কিছুতেই দেখা করতে দিচ্ছে না। রিজওয়ান আরও জানিয়েছেন, তিনি ও তাঁর টিম কৌশলে আলিয়ার হস্তাক্ষর নিতে সক্ষম হয়েছে। এখন নওয়াজুদ্দিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে আইনজীবী জানিয়েছেন। নওয়াজুদ্দিন ও তাঁর স্ত্রী আলিয়ার দাম্পত্য কলহের কথা চার দেয়ালের মধ্যে চাপা থাকেনি। ২০২০ সালে এই বিবাদ প্রকাশ্যে এসেছিল। আলিয়া নওয়াজ আর তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে হইচই ফেলে দিয়েছিলেন।

আলিয়ার অভিযোগ ছিল, নওয়াজের ভাই তাঁকে মারধর পর্যন্ত করেছেন। নওয়াজ আর আলিয়ার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পথে এগিয়েছিল। কিন্তু মাঝে নওয়াজ আর স্ত্রীর মধ্যে মিটমাট হয়ে গিয়েছিল। আবার তাঁরা একে অপরের বিরুদ্ধে কাদা–ছোড়াছুড়ি শুরু করেছেন। আলিয়ার আইনজীবির এ অভিযোগ নিয়ে নওয়াজের বক্তব্য পাওয়া যায়নি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত