আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিয়ের জন্য এমন পাত্র চাই যার ব্যাংকে টাকা থাকবে: রাইমা সেন

বিয়ের জন্য এমন পাত্র চাই যার ব্যাংকে টাকা থাকবে: রাইমা সেন

বয়স চল্লিশ পেরিয়েছে। এখনও সিঙ্গেল কলকাতার অভিনেত্রী রাইমা সেন। সৌন্দর্য, কাজ আরও নানা বিষয় দিয়েই নিয়মিত চর্চায় তিনি। তবে নিয়মিত নেই সিনেমায়। এবার এই অভিনেত্রী তার নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ প্রচারে এসে মুখ খুললেন তার বিয়ে নিয়ে।

নতুন সিরিজ সম্পর্কে কথা বলতে যেয়ে বিয়ের প্রসঙ্গটাও সামনে আসে রাইমার। প্রশ্ন আসে কবে বিয়ে করছেন রাইমা? খোলামেলা উত্তররে তিনি বললেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’ সুচিত্রা সেনের নাতনি রাইমা। অন্যদিকে আবার রাজ পরিবারের মেয়ে। তাই পাত্রকে তো তেমন যোগ্য হতেই হবে।

তা কেমন পাত্র চান রাইমা? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘ভাল মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল সবাইকে বলতে চাই।’ ব্যক্তিগত জীবনে একজন ভাল বন্ধু চান বলেও জানালেন এই অভিনেত্রী।

রাইমা সেন বর্তমানে হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন। তবে কাজ করছেন কম। এই কম কাজ করার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কি দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভাল। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত