আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাকিব-পরী ও জায়েদ খানের ছবির পরিচালক গ্রেপ্তার

শাকিব-পরী ও জায়েদ খানের ছবির পরিচালক গ্রেপ্তার

শাকিব খান ও পরীমণিকে নিয়ে ‘ধূমকেতু’ ছবি নির্মানণ করেছেন নির্মাতা শফিক হাসান। এই পরিচালককে সাড়ে আট লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে এফডিসি থেকে তেজগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। পরদিন রোববার ঢাকার সিএমএম আদালত আসামিকে জেলে পাঠানোর নির্দেশ দেন। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ রয়েছে, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দুটির প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে সিনেমা দুটির স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে টেলিভিশন রাইট কেনা চ্যানেল এটিএন বাংলা প্রতারণা মামলা করে শফিকের বিরুদ্ধে। ওই মামলায় পুলিশ তাকে আটক করে।

বুধবার রাতে তেজগাঁও থানার উপপরিদর্শক শাহজাহান বলেন, অর্থ–সংক্রান্ত প্রতারণার মামলায় শফিক হাসানকে গ্রেপ্তার করা হয়। মাসখানেক আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার এক কর্মকর্তা বাদী হয়ে নির্মাতা শফিক হাসান ছাড়াও মাহমুদুর রহমান রুবেল, তার স্ত্রী তামান্না আক্তার ও মেহেদি হাসান সোহাগ নামের আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

শনিবার রাত সাড়ে আটটার দিকে এফডিসি থেকে শফিক হাসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে তাকে জিজ্ঞাবাদ করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। শাকিব খান, পরীমণিকে নিয়ে ‘ধূমকেতু’ ছাড়াও ‘বাহাদুরি’ নামে সিনেমার পরিচালক তিনি। এই ছবিতে নায়ক হিসেবে আছেন জায়েদ খান। পরীমণিকে নিয়ে ‘দ্য অ্যাডভাইসার’, শাকিব খানকে নিয়ে ‘বিদ্রোহী নজরুল’ এবং নায়িকা অধরা খানকে নিয়ে ‘বাটপার-দ্য ফ্রড’সহ একাধিক সিনেমার নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত