আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

শাহরুখকে নিয়ে পশ্চিমাদের প্রতি পাওলো কোয়েলহোর বার্তা

শাহরুখকে নিয়ে পশ্চিমাদের প্রতি পাওলো কোয়েলহোর বার্তা

নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার কোনও দূরবর্তী দেশ, সবখানেই ছড়িয়েছে শাহরুখ খানের জনপ্রিয়তার আকাশ। আন্তর্জাতিক বাজারে যে তার কতখানি দাপট, সেটা সম্প্রতি মুক্তি পাওয়া ‘পাঠান’র বক্স অফিস হিসাবেই প্রমাণিত।
যদিও বলিউড বাদশাহর ক্ষেত্রে বাণিজ্যিক সাফল্যের তুলনায় ভালোবাসার পাল্লাই ভারি। এই ভালোবাসা আবার শুধু সিনেমাপ্রেমী সাধারণ দর্শকে সীমাবদ্ধ নেই। বহু বিখ্যাতজন শাহরুখের গুণমুগ্ধ ভক্ত। তেমনই একজন পাওলো কোয়েলহো।

ব্রাজিলের বিখ্যাত এই লেখক টুইটারে ভূয়সী প্রশংসায় ভাসালেন শাহরুখকে। সম্বোধন করলেন ‘কিং’ হিসেবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শাহরুখ তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, তার বাড়ি মান্নাতের সামনে হাজার হাজার ভক্তের উচ্ছ্বাস। তাদের উদ্দেশে বারান্দায় এসে শুভেচ্ছা বিনিময় করছেন অভিনেতা।

কিং খানের সেই পোস্ট শেয়ার করলেন পাওলো কোয়েলহো। সঙ্গে বললেন, “বাদশাহ, কিংবদন্তি, বন্ধু; তবে সবকিছুর ওপরে একজন সেরা অভিনেতা। পশ্চিম থেকে যারা তাকে চেনো না, তাদেরকে প্রবলভাবে বলছি, ‘মাই নেম ইজ খান- অ্যান্ড আই এম নট আ টেরোরিস্ট’ দেখুন।”

এর আগে ২০১৭ সালেও শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করেছিলেন পাওলো কোয়েলহো। তখন তিনি বলেছিলেন, ‘মাই নেম ইজ খান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ অস্কার পাওয়ার যোগ্য। ছবিটির সপ্তম বর্ষপূর্তিতে কোয়েলহো সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, “তার প্রথম (এবং একমাত্র) সিনেমা যেটি আমি দেখেছি (এই বছর, যদিও এটি ২০০৮ সালে মুক্তি পেয়েছিলো), তা হলো ‘মাই নেম ইজ খান’। শুধু সিনেমাটি যে অসাধারণ তা নয়, শাহরুখ খান একটি অস্কারের যোগ্য ছিলেন, যদি হলিউড পক্ষপাতিত্ব না করতো।”

বলা জরুরি, ৭৫ বছর বয়সী পাওলো কোয়েলহো ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেছিলেন। গীতিকবি এবং উপন্যাসিক হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন তিনি। তার লেখা ‘দ্য অ্যালকেমিস্ট’ (১৯৮৮) উপন্যাসটি আন্তর্জাতিক পর্যায়ে বেস্ট সেলার হয়েছিলো।

প্রসঙ্গত, গেলো ২৫ জানুয়ারি বিশ্বের শতাধিক দেশের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি ‘পাঠান’। মাত্র আট দিনেই ছবিটি বিশ্বব্যাপী ৬৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে। ধারণা করা হচ্ছে, ১ হাজার কোটির মেগাক্লাবে প্রবেশ করতে পারে সিদ্ধার্থ আনন্দ নির্মিত এই ছবি। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাড়িয়া, সালমান খান প্রমুখ।

সূত্র: পিঙ্কভিলা




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত