আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

পাঁচে তিশা, একুশে নিপুণ

পাঁচে তিশা, একুশে নিপুণ

দেশের ২৬টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে দুটি ছবি 'বীরকন্যা প্রীতিলতা' ও 'ভাগ্য'। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে লেখা কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'বীরকন্যা প্রীতিলতা' ছবিটি।

প্রদীপ ঘোষ পরিচালিত এই ছবির নাম-ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এই ছবির সুবাদে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা মিলতে যাচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। তাঁর পাশাপাশি এ ছবির আরও দুটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও কামরুজ্জামান তাপু।

নির্মাতা জানান, "আজ দেশের পাঁচটি সিনেপ্লেক্সে 'বীরকন্যা প্রীতিলতা' মুক্তি পেয়েছে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছবিটি বিনামূল্যে দেখানো হবে। এ ছাড়া সিনেমা হলে ছাত্রছাত্রীদের সুযোগ থাকছে হাফ টিকিটে ছবিটি দেখার।" একই দিনে দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাহবুবুর রশিদ পরিচালিত ছবি 'ভাগ্য'। এতে দ্বিতীয়বারের মতো জুটি হিসেবে দেখা যাবে নিপুণ ও মুন্নাকে। এ জুটির পাশাপাশি ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, সাবিহা জামানসহ আরও অনেকে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত