আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সাইফের সঙ্গে দাম্পত্য কেমন কাটছে, জানালেন কারিনা

সাইফের সঙ্গে দাম্পত্য কেমন কাটছে, জানালেন কারিনা

দুই ছেলেকে নিয়ে দিনভর ব্যস্ততা। পরিবারকে সময় না দিলে হয় না। আবার ক্যারিয়ারের দিকেও লক্ষ্য করা লাগে। যশ-খ্যাতির সঙ্গে কিভাবে তাল মেলাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ছেলেদের লালন-পালন করার মধ্যে যে আনন্দ তার সঙ্গে মিশে আছে সাইফের ঘরনী হওয়ার তৃপ্তিও। এসবের মধ্যেই নিজের অভিনয়ের অভিজ্ঞতাও উপভোগ করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কারিনা জানালেন, সাইফ আলি খানের গোটা পরিবারের সঙ্গে তার আড্ডা বেশ জমে যায়। কাপুর পরিবারের সবাই সিনেমার জগতের সঙ্গে যুক্ত। আর খান পরিবারে রয়েছে খেলা আর অভিনয়ের অনুষঙ্গ। তবে সাইফের সঙ্গে করিনার কথার মাঝে শুধুই থাকে সিনেমা আর খাবারের গল্প। সাইফের আগ্রহ আছে বই পড়া আর বেড়ানোতেও।

কারিনার কথায়- যখনই আমরা নিজেদের মধ্যে আড্ডা দিই, ঘুরে ফিরে আসে দেশ-বিদেশের গল্প। সাইফ আমায় প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য দিতে থাকে। কত শহরের কত রকম ঘোরার জায়গা, খাবার, সব কিছু নিয়ে কথা হয়। আমি ওর কাছে কৃতজ্ঞ, আমায় এত কিছুর স্বাদ দেওয়ার জন্য। শুধু সাইফই যে করিনার চালিকাশক্তি তা নয়। কারিনা জানান, তিনিও বিভিন্ন সময় সাইফকে পেশাদার হতে সাহায্য করেছেন। কারিনা বলেন, আমরা একে অপরের জীবনে অনুপ্রেরণা তৈরি করি।

ছোট ছেলে জাহাঙ্গীরও নাকি হয়েছে কারিনার মতোই। ছেলেকে নিয়ে গর্বিত মা বলেন, ২ বছর হলো সবে, কিন্তু সে আমারই মতো বকবক করে। আর খেতে ভালোবাসে। সারা দিন খেলাধুলো করে। অন্যদিকে বড় ছেলে তৈমুর খুব অন্যরকম। মাত্র ৬ বছর বয়সেই গভীর জীবনবোধ তার, ছেলেকে অনেকটাই বেশি পরিণত বলে মনে করছেন মা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত