আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিজের বিয়েতে নাচতে হবে কিয়ারাকে, এটাই রীতি!

নিজের বিয়েতে নাচতে হবে কিয়ারাকে, এটাই রীতি!

৪ ফেব্রুয়ারি থেকে শুরু সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের অনুষ্ঠান। বলিউডের বেশ কিছু তারকা এই বিয়েতে উপস্থিত থাকলেও গোপনীয়তা বজায় রেখেছেন তারকা যুগল। কিন্তু, ঘটনা কি আর চাপা থাকে? জয়সালমেরে সূর্যগড় প্রাসাদে বসছে বিয়ের আসর।

২ ফেব্রুয়ারি থেকেই সিড-কিয়ারার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। চার থেকে ছয় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই সম্পন্ন হবে বিয়ে। মেহেদি থেকে সংগীত- রীতি মেনে সবকিছুই হবে। তবে, এক্ষেত্রেই এক বিশেষ আয়োজন রয়েছে দুই পরিবারের তরফে। নিজের বিয়েতে না নাচলে হয়? অনুষ্ঠান জমাবেন কিয়ারা খোদ। সঙ্গে পরিবারের সকলেই সামিল হবেন। দুই পরিবারের সবাই নাচে গানে অংশ নেবেন। পাঞ্জাবি পরিবারের রীতি মেনেই নববধূ কিয়ারাকে নাচতে হবে বিয়ের আসরে।

গাঁটছড়া বাঁধবেন দুজন, কিন্তু সম্পর্কে জুড়বেন দুই বাড়ির সকলেই। মেয়েকে বিরাট আদরে বড় করেছেন, এবার তার অন্য ঘরে যাওয়ার পালা। জানা যাচ্ছে, দুই পরিবারের সদস্যদের মধ্যে সংগীত প্রতিযোগিতাও হবে। ছেলের বউ কিয়ারাকে নিয়ে দারুণ খুশি সিদ্ধার্থের বাবা-মা। ‘শেরশাহ’ ছবিতে কাজ তারপরেই দুজনের মধ্যে প্রেম দানা বাঁধে। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাদের। সম্পর্ক কখনও নিজে মুখে স্বীকারও করেননি, আবার এড়িয়েও যাননি।

প্রসঙ্গত, খুব কাছের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবকে নিয়েই চার হাত এক হতে চলেছে তাদের। নিমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছে সূর্যগড় প্রাসাদে। যাতায়াতের জন্য রাখা হয়েছে বিলাসবহুল সব গাড়ি। করণ জোহর, সস্ত্রীক শাহিদ কাপুর, ভিকি-ক্যাটরিনা, থাকতে পারেন এই বিয়েতে। তারকাদের যোধপুর বিমানবন্দর থেকে বিয়ের আসরে যাওয়ার জন্যও রয়েছে নানান ব্যবস্থা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত