আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্যারিয়ারের শুরুতেই 'আপত্তিকর' শর্ত পেয়েছিলেন নয়নতারা

ক্যারিয়ারের শুরুতেই 'আপত্তিকর' শর্ত পেয়েছিলেন নয়নতারা

মালায়ালম সিনেমা ‘মানসসিনাক্কারে’ দিয়ে ২০০৩ সালে অভিনয় জীবন শুরু করেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা। এরপর অল্প দিনেই তামিল, তেলুগু ও মালায়ালম সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন এখন নয়নতারা।

তবে অভিনয় জীবনের শুরুটা মোটেও সুখকর ছিল না তার। সম্প্রতি তার একটি অভিযোগ সিনে দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নয়নতারা কাস্টিং কাউচের যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

নয়নতারা জানান, সেটা তার অভিনয়জীবনের প্রথম দিকের ঘটনা। একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে প্রযোজকের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয়েছিল একটি ‘আপত্তিকর’ শর্ত। অভিনেত্রী সে শর্তে রাজি হননি, বরং তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, নিজের অভিনয় প্রতিভার প্রতি আত্মবিশ্বাস ছিল নয়নতারার।

সে ঘটনা এখন অতীত। তবে এত দিন পর বিষয়টি নিয়ে কথা বলার একটাই কারণ, নয়নতারা বোঝাতে চেয়েছেন, যদি কারও নিজের ওপর ভরসা থাকে, তাহলে কেউ তাকে দমিয়ে রাখতে পারে না। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন নয়নতারা। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় আরও আছেন বিজয় সেতুপতি, দীপিকা প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত