আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সামান্থার গায়ের শাড়ির ওজন ৩০ কেজি, দাম ৩ কোটিরও বেশি

সামান্থার গায়ের শাড়ির ওজন ৩০ কেজি, দাম ৩ কোটিরও বেশি

মায়োসাইটিস নামে জটিল এক রোগে আক্রান্ত ছিলেন ভারতের দক্ষিণী ছবির নায়িকা সামান্থা রুথ প্রভুর। গত অক্টোবরে সামান্থা নিজেই জানিয়েছিলেন এ তথ্য। এ রোগের কারণে আড়ালেই ছিলেন তিনি। ছিলেন না শুটিংয়েও।

সম্প্রতি আড়াল ভেঙেছেন এই অভিনেত্রী। ফিরেছেন শুটিংয়েও। আগামীতে সামান্থা অভিনীত পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। তাতে ভারী শাড়ি ও গহনায় দেখা গেছে সামান্থাকে। বিস্ময়কর তথ্য হলো, এই শাড়ির ওজন ছিল ৩০ কেজি। শাড়িটির মূল্য ৩ কোটির রুপিরও বেশি।

নিউজ১৮ জানায়, ‘শকুন্তলম’ সিনেমার চরিত্রের জন্য ৩০ কেজি ওজনের শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। তা-ও দুই এক ঘণ্টা এই শাড়ি পরে ছিলেন না। বরং টানা এক সপ্তাহ এই শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। যদিও এই কাজটি করা মোটেও সহজ ছিল না তার জন্য। এখানেই শেষ নয়, প্রচুর গহনা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। যার মূল্য ৩ কোটি রুপি।

সিনেমাটির ট্রেইলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। এসময় তিনি বলেন, ‘‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’’

‘শকুন্তলম’ ইতিহাসনির্ভর তেলেগু সিনেমা। গুনাশেখর পরিচালিত সিনেমাটিতে শকুন্তলা হয়েছেন সামান্থা, দুষ্মন্ত হয়েছেন দেব মোহন, দুর্বাসা চরিত্রে মোহন বাবু ও অনসূয়া চরিত্রে অদিতি বালান।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত