আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পদ্মভূষণ পাওয়া সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

পদ্মভূষণ পাওয়া সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

পদ্মভূষণ জয়ী ভারতের বরেণ্য সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার চেন্নাইয়ের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে তামিল নাড়ু পুলিশ। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ভারতীয় সংস্থা এএনআই জানায়, চেন্নাইয়ের নুঙ্গামবাক্কামের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বাণী জয়রামকে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

গত মাসেই ভারত সরকার পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসাবে পরিচিত এই গায়িকাকে। রাষ্ট্রিয় এই সম্মাননার মাস খানেক পরই চিরবিদায় নিলেন তিনি। বাণী জয়রামের জন্ম তামিল নাড়ুর ভেলোরের এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন শিল্পী। জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী। ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন।

মায়ের অনুপ্রেরণা নিয়েই গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন। পরবর্তীতে কাদালুর শ্রীনিবাস আয়েঙ্গার, টি আর বালাসুব্রহ্মণিয়ান এবং আর এস মণির মতো গুরুদের কাছে আনুষ্ঠানিকভাবে কর্ণাটকী সঙ্গীতের প্রশিক্ষণ নেন। তার গাওয়া জয়া বাচ্চনের লিপে ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়।

হেমা মালিনী অভিনীত গুলজারের ‘মীরা’ ছবির সব গানে কন্ঠ দিয়েছিলেন তিনি। সুর ছিল রবি শঙ্করের। বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে গান করেছেন জয়রাম। গেয়েছেন বাংলা গানও। বাণী জয়রাম আধুনিক বাংলা গান গেয়েছিলেন । তার কণ্ঠের বাংলা গানটি হচ্ছে ‘আমার রাধা হওয়া আর হল না…'। শেষ বয়সে প্রচারের অন্তরারেই দিন কেটেছে প্রায় ১৯টি ভাষায় গান গাওয়া বাণী জয়রামের।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত