আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রেমের গুঞ্জন আরও একটু বাড়িয়ে দিলেন সালমান

প্রেমের গুঞ্জন আরও একটু বাড়িয়ে দিলেন সালমান

সালমান খান-পূজা হেগড়ের প্রেমের গুঞ্জন চলছিল আগে থেকেই। এবার সেই গুঞ্জনের মাত্রা আরও একটু বাড়িয়ে দিলেন 'বলিউড ভাইজান' নিজেই। পূজার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল সালমানকে।

পূজার ভাই ঋষভ হেগড়ের সঙ্গে শিবানি শেট্টির বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতির সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন সালমান। ভাইয়ের বিয়ের অ্যালবামে সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী নিজে। সেই ছবিই এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পূজার ভাইয়ের বিয়েতে অল-ব্ল্যাকে সেই চেনা রূপে দেখা দিলেন ‘ভাইজান’। বিয়ের অনুষ্ঠানে পূজার ভাই ঋষভ ও নববধূ শিবানির সঙ্গে দেখা করে ছবি তোলেন তিনি। সেই ছবিতে ছিলেন পূজার মা-বাবাও। এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, ‘এই বুঝি প্রেমের জল্পনায় সিলমোহর পড়ল!’

বিদেশিনী ইউলিয়া ভান্তুর এখন প্রাক্তন। বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের প্রেমে পড়েছেন সালমান খান। এমনকি, খুব শীঘ্রই পূজা ও সালমানকে জুটি হিসেবে দেখা যাবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ এ। ইতোমধ্যে ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে ‘পাঠান’-এর সঙ্গে মুক্তি পেয়েছে ছবির টিজ়ার। গত বছর ডিসেম্বরে মু্ক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে সেই তারিখ বদলে এখন চলতি বছর এপ্রিলে ঈদের দিন ছবিটি মুক্তি পাবে। এই ছবি নিয়ে সালমান আগে জানিয়েছিলেন, সপরিবারে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি।

ছবির পরিচালনায় রয়েছেন ফরহাদ সামজি। সালমান-পূজা ছাড়াও এই ছবিতে রয়েছেন শেহনাজ় গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল, রাঘব জুয়ালরা। ছবি মুক্তির আগে পূজার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের গিয়ে এ হেন জল্পনায় আরও রসদ জোগালেন সালমান।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত