আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিনেমার প্রচার তাজমহলে

সিনেমার প্রচার তাজমহলে

বর্তমান বিশ্বের সাতটি আশ্চর্যের একটি তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত এই মুঘল স্থাপনা যেমন বিস্ময়কর, তেমনি সৌন্দর্যেও অনন্য। ফলে সারা বছরই দর্শনার্থীতে ভরে থাকে ‘সিম্বল অব লাভ’ খ্যাত শ্বেতপাথরের স্থাপনাটি। শনিবার (৪ ফেব্রুয়ারি) তাজমহলে গেছেন দুজন বলিউড তারকা। তারা হলেন কার্তিক আরিয়ান ও কৃতি স্যানন। তবে কি তারাও প্রেমের স্মৃতি বাড়াতে সেখানে গেছেন? না, কার্তিক-কৃতির তাজ-ভ্রমণ মূলত সিনেমার প্রচারে।

কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিনেমা ‘শেহজাদা’। রোম্যান্টিক-ফ্যামিলি ড্রামা ঘরানার এই ছবির প্রচারেই এখন ব্যস্ত সময় কাটছে কার্তিক আরিয়ান ও কৃতি স্যাননের। যার অংশ হিসেবে তাজমহলে গেছেন তারা। এ সময় তাদেরকে দেখে হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়ে যায়। এক মুহূর্তের জন্য তাজমহল নয়, সবার আকর্ষণ চলে আসে কার্তিক-কৃতির দিকে। তাজমহলের সামনে থাকা লেকের পাড়ে দাঁড়িয়ে রোম্যান্টিক ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিয়েছেন নায়ক-নায়িকা। সেই সঙ্গে দর্শনার্থীর কাছে মুক্তি প্রতীক্ষিত ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন তারা।

তাজমহলের সামনে তোলা ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন কার্তিক। ক্যাপশনে লিখেছেন ‘শেহজাদা, তাজ এবং মমতাজ’। ছবিটি মন জিতেছে নেটিজেনের। ১২ লাখের বেশি রিঅ্যাকশন এসেছে মাত্র ১৯ ঘণ্টায়। উল্লেখ্য, ‘শেহজাদা’ নির্মিত হয়েছে আল্লু অর্জুন অভিনীত তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’র রিমেক হিসেবে। এটি পরিচালনা করেছেন রোহিত ধাওয়ান। এতে কার্তিক-কৃতির সঙ্গে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীশা কৈরালা, রনিত রায় প্রমুখ। আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত