আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গ্র্যামি জয়ে ইতিহাস গড়লেন বিয়ন্সে

গ্র্যামি জয়ে ইতিহাস গড়লেন বিয়ন্সে

এটা অবিশ্বাস্য ঘটনা। যা সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে পৃথিবীকে আরেকবার অবাক করে বিশ্বাস করালেন, এমনটা হতেই পারে! এদিন সকালে বিয়ন্সে নোলস জিতে নিলেন আরও ৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড। সঙ্গে গড়লেন নতুন ইতিহাস।

যার মাধ্যমে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখালেন এই মার্কিন গায়িকা-অভিনেত্রী। এ নিয়ে ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জিতলেন এই তারকা। এর আগে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি ৩১ বার গ্র্যামি পুরস্কার পাওয়ার সুবাদে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সোমবার ভোরে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এবারের আসরের শুরুতেই সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে নেন বিয়ন্সে নোলস। এতে তার গ্র্যামির সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর সেরা আর অ্যান্ড বি গান ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে আরও দুটি গ্র্যামি জিতে গড়েন নতুন ইতিহাস।

৩১টি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ যন্ত্রসঙ্গীত পরিচালনাকারী জর্জ সলতি। ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ডটি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ভেঙে দিলেন বিয়ন্সে।

গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসরে ড্যান্স রেকর্ডিং ক্যাটাগরিতে ‘ব্রেক মাই সোল’ গানের জন্য, আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে ‘প্লাস্টিক অব দ্য সোফা’ গানের জন্য, সেরা আর অ্যান্ড বি গান ক্যাটাগরিতে ‘কাফ ইট’ গানের জন্য ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে ‘রেনেসাঁ’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বিয়ন্সে।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রবিবার বিকাল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন।

সূত্র: বিবিসি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত